এক্সপ্লোর

North 24 Parganas News: আম কুড়োতে গিয়ে পাহারাদারের রোষে, নাবালকের মৃত্যুতে উত্তেজনা কাঁচরাপাড়ায়

Kanchrapara News: স্থানীয় সূত্রে খবর, নৈহাটি শিবদাসপুর থানার আটিসাড়া গ্রামে কিশোরের মামাবাড়ি। মামা মারা যাওয়ায় তাঁর শ্রাদ্ধানুষ্ঠানে যায় ওই কিশোর।

সমীরণ পাল, বারাসাত: মামার শ্রাদ্ধতে গিয়ে, আর ফেরা হল না কিশোরের। বন্ধুদের সঙ্গে আম কুড়োতে গিয়ে, বাগানের পাহারাদারের হাতে মার খেয়ে নাবালকের মৃত্যুর অভিযোগ। উত্তেজনা উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কাঁচরাপাড়ায়। প্রতিবাদে স্থানীয়দের একাংশ আমবাগানের একটি ঘরে আগুন লাগিয়ে দেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় বসেছে পুলিশ পিকেট। 

ফেরা হল না কিশোরের: সামান্য আম পাড়ার সন্দেহে এক কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগ। উত্তপ্ত উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া। মৃতের নাম, সুদীপ্ত পণ্ডিত (১৭) বাড়ি, কাঁচরাপাড়ার বাসন্তীতলায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। স্থানীয় সূত্রে খবর, নৈহাটি শিবদাসপুর থানার আটিসাড়া গ্রামে কিশোরের মামাবাড়ি। মামা মারা যাওয়ায় তাঁর শ্রাদ্ধানুষ্ঠানে যায় ওই কিশোর। বিকেলে বন্ধুদের সঙ্গে স্থানীয় বাসিন্দা রবি ঘোষের বাগানে আম কুড়াতে যায় সে। আম পেড়েছে এই সন্দেহে বাগানের পাহারাদার ফারহাদ মণ্ডল ওরফে ফুরাদ সুদীপ্তকে ধরে মারধর করেন। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা কিশোরকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা মঞ্জু ঘোষ বলেন, "আম কি জীবনে হবে না? না আম পাবে না? যে করেছে, তার শাস্তি চাই। তাকেও আমের মতো পেড়ে ফেলতে হবে।''

কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগে, শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আগুন লাগিয়ে দেওয়া হয় বাগানে আমের গুদামে। অবরোধ করা হয় কল্যাণী এক্সপ্রেসওয়। ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর। তিনি বলেন, "ওখানে একটা বাগান আছে, আম পাড়তে গিয়েছিল, আম মালিক দেখে তাড়া করে। যে ছেলেটি মারা গেছে, রাস্তার ধারে তাকে ধরে পেটায়। যখন জানাজানি হয়েছে, লোকজন ওখানে গিয়েছে, ছেলেকে অজ্ঞান পেয়েছে। তারপর মারা গিয়েছে।'' অভিযুক্ত ফারহাদ মণ্ডলকে গ্রেফতার করেছে শিবদাসপুর থানার পুলিশ।

এই বিষয়ে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বলেন, "পুলিশ-প্রশাসনের প্রতি ভয়, পশ্চিমবাংলার সাধারণ মানুষের যে নেই, এটা প্রমাণিত হয়েছে। পশ্চিবাংলার পুলিশ-প্রশাসন শুধু তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।'' নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে বলেন, "একটা আম পাড়ুক, ২টো আম পেড়েছে, তার জন্য পিটিয়ে মেরে দিতে হবে, এই ঘটনাকে নিন্দা করার ভাষা নেই। আমরাও ছোট ছিলাম, বাগান দেখে ইট মেরে আমও পেড়েছি। তাকে কেন্দ্র করে ছেলেটাকে মেরে দিতে হবে, এরকম অমানুষ থাকার চেয়ে না থাকা ভাল।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget