এক্সপ্লোর

North 24 Parganas: পানিহাটির গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলরের মৃত্যু, মাথায় গুলি লেগেছিল, প্রতিবাদে আগরপাড়ায় পথ অবরোধ

North 24 Parganas: সদ্য সমাপ্ত পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হন অনুপম। তাতে জয়ী হয়ে কাউন্সিলরের দায়িত্ব গ্রহণ করেন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মারা গেলেন পানিহাটিতে (Panihati News) গুলিবিদ্ধ তৃণমূল নেতা। মাথায় গুলি লেগেছিল তাঁর (TMC Councilor Shot Dead)। সঙ্কট জনক অবস্থায় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখানে বাঁচানো যায়নি তাঁকে। এই ঘটনার প্রতিবাদে আগরপাড়ায় পথ অবরোধ তৃণমূলের।

রবিবার উত্তর ২৪ পরগনার (North 24 ParganasNews) পানিহাটিতে এই শ্যুটআউট ঘটে। স্থানীয় পার্কের কাজ দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন সেখানকার ৮ নম্বর ওয়ার্ডের বিজয়ী তৃণমূল প্রার্থী অনুপম দত্ত। সেই সময় দু'টি মোটর সাইকেলে চেপে এসে, তিন-চার জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অনুপম। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার নিজের ৮ নম্বর ওয়ার্ডেরই একটি পার্কের কাজের দেখভাল করতে গিয়েছিলেন অনুপম। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। কিন্তু সেখানে তাঁকে বাঁচানো যায়নি। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সদ্য সমাপ্ত পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হন অনুপম। তাতে জয়ী হয়ে কাউন্সিলরের দায়িত্ব গ্রহণ করেন। তাই রাজনৈতিক শত্রুতা থেকেই হামলা কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। আবার গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বও খাড়া করছেন অনেকে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় প্রশাসন এবং পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। রাজ্যের শাসনব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে শাসকদলের নেতারাও রক্ষা পাচ্ছেন না বলে কটাক্ষ করেছেন তাঁরা।

আরও পড়ুন: Behala: বাড়িতে ঢুকে পশুপ্রেমী মহিলাকে 'উত্যক্ত ও হেনস্থা', আটক ১

উল্লেখ্য, এ দিনই পুরুলিয়ার ঝালদায় জয়ী কংগ্রেস কাউন্সিলর গুলিবিদ্ধ হন। তাঁরও মৃত্যু হয়েছে। এ দিন দলীয় বৈঠক সেরে ফিরে আসার পরই গুলিবিদ্ধ কংগ্রেস তপন কান্দু। এ বারের পুরভোটে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। স্থানীয় সূত্রে দাবি, এদিন পুরুলিয়া শহরে দলের একটি বৈঠকে যোগ দিতে যান চারবারের কাউন্সিলর।  বৈঠক শেষ হওয়ার পর ঝালদায় ফিরে যান তপন কান্দু।  বিকেল কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তায় হাঁটছিলেন তিনি।  অভিযোগ, তখনই মোটরবাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শরীরে একাধিক জায়গায় গুলি লাগে কংগ্রেস কাউন্সিলরের। রাঁচির হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এ বারের পুরভোটে ১২ ওয়ার্ডের মধ্যে ৫টি করে ওয়ার্ডে জেতে কংগ্রেস ও তৃণমূল। ত্রিশঙ্কু পুরসভায় এক জয়ী নির্দল প্রার্থীর সমর্থন পেয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে কংগ্রেস কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় তোলপাড় পড়েছে ঝালদায়। পুলিশকে কাঠগড়ায় তুলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোর্তিময় সিংহ মাহাত। তিনি বলেন, "ঘটনার সময় কাছেই ছিল পুলিশের গাড়ি। ওসির মদতেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে।"

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget