এক্সপ্লোর

Shantanu Thakur: হাত ছোঁয়ালেই উঠে আসছে পিচের আস্তরণ, নিজের কেন্দ্রে গণরোষে শান্তনু, ভোট বয়কটের ডাকও

Bongaon News: রবিবার উত্তর ২৪ পরগনার বাগদার হাউলডাঙায় দলীয় সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি সাংসদ শান্তনু। সেই সময়  রাস্তায় তাঁর গাড়ি আটকান স্থানীয়রা।

সমীরণ পাল, বাগদা: সামনে পঞ্চায়েত নির্বাচন (Pancjayat Elections 2023)। তার আগে, নিজের সংসদীয় এলাকায় গিয়ে ক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur )। রাস্তা সংস্কারের দাবিতে তাঁর গাড়ি ঘিরে ক্ষোভ জানালেন স্থানীয়রা।  পরিস্থিতি এমন দাঁড়ায় যে, গাড়ি থেকে নেমে আসতে হয় শান্তনুকে। সংসদের তহবিলে বরাদ্দ টাকা থেকে রাস্তা সংস্কারে একটি পয়সাও খরচ করা হয়নি বলে অভিযোগ করেন সকলে। এমনকি শান্তনুর সামনে ভোট বয়কটের হুঁশিয়ারিও দেন স্থানীয়রা (Bagda News)।

রাস্তা সংস্কারের দাবিতে শান্তনুর গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

রবিবার উত্তর ২৪ পরগনার বাগদার হাউলডাঙায় দলীয় সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি (BJP) সাংসদ শান্তনু। সেই সময়  রাস্তায় তাঁর গাড়ি আটকান স্থানীয়রা। তাঁদের মধ্যে অধিকাংশই আবার গ্রামের মহিলা ছিলেন। শান্তনুর গাড়ি ঘিরে ক্ষোভ জানান তাঁরা। অভিযোগ করেন যে, এই পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। বার বার পঞ্চায়েত জানালেও সুরাহা হয় না। ২০১৮ সালে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েই পঞ্চায়েতে জিতিয়েছিলেন স্থানীয়রা। পরবর্তী কালে তিনি তৃণমূলে যোগ দিলেও, বিজেপি-কে ভোট দিয়েও কেন রাস্তা হল না, প্রশ্ন তোলেন স্থানীয়রা।

পরিস্থিতি এমন দাঁড়ায় যে, ক্ষোভের জেরে একচুলও নড়তে পারেনি শান্তনুর গাড়ি। ফলে গাড়ি থেকে নেমে আসেন তিনি। তাতে কার্যত তাঁকে ঘিরে ধরেন স্থানীয়রা। বিক্ষোভে শামিল এক মহিলা বলে ওঠেন, "ভোটের আগে রাস্তা চাই। নইলে আমরা গ্রামবাসীরা ভোট বয়কট করব। কেউ ভোট দেব না। ক্ষমা করবেন স্যর, কিন্তু ভোট চলে গেলে কোনও নেতাকে পাই না আমরা। ভোটের আগে সকলে আসেন, এই দেবেন, সেই দেবেন বলে চলে যান। তার পর পাঁচ বছর আর দেখা মেলে না।"

আরও পড়ুন: Asansol: ভুল চিকিৎসায় ছাত্রী মৃত্যুর অভিযোগে তুলকালাম আসানসোলের লালগঞ্জ

শুধু তাই নয় শান্তনু এবং সংবাদমাধ্যমের সামনে রাস্তার বেহাল অবস্থা তুলে ধরেন স্থানীয়রা। তাতে দেখা যায়, হাত ছোঁয়ালেই রাস্তার উপরকার কালো পিচের পরত উঠে আসছে। এমনকি চাপ দিলে ঘাসের গালিচার মতে গুটিয়ে উঠে আসছে রাস্তার উপর ঢেলে দেওয়া সেই পিচের আস্তরণ। তাতে কার্যতই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।  

রোষের মুখে পড়ে স্থানীয়দের আশ্বাস্ত করেন শান্তনু। বলেন, "আমি করে দেব। চিন্তা নেই।" কিন্তু তাতেও ক্ষোভ মেটেনি। সাংসদ তহবিলে টাকা থেকে রাস্তা সারাইয়ে এক পয়সাও খরচ হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। তবে শান্তনু জানান, গত দু'বছর কিছু কারণের জন্য সাংসদ তহবিলের টাকায় হাত পড়েনি। তিনি গ্রাম পঞ্চায়েতকে ওই টাকা দেবেন, যাতে রাস্তা ঠিক হয়। পঞ্চায়েতের তরফে বলা হয়, কোনও আর্থিক তহবিল না থাকাতেই রাস্তা সংস্কার হয়নি। 

রোষের মুখে পড়ে স্থানীয়দের আশ্বাস্ত করেন শান্তনু

শান্তনু জানিয়েছেন, সরাসরি কোনও ভাবে পঞ্চায়েতকে টাকা দিতে পারেন না তিনি। জেলাশাসকের মাধ্যমে টাকা দিতে হবে। জেলাশাসকের মাধ্যমে যাতে পঞ্চায়েতের হাতে টাকা পৌঁছয়, রাস্তা সংস্কার হয়, তা দেখবেন বলে জানান শান্তনু। এর পরই এলাকা থেকে বিক্ষোভ ওঠে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget