এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমরা যদি তখন চলেও আসতাম, আমাকে নিয়ে ব্যস্ত হত প্রশাসন, আমি সেটা চাই না', কার্নিভাল বিতর্কে জবাব মমতার

North Bengal Disaster Mamata On Puja Carnival Controversy: 'কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভাল হল ?' উত্তরবঙ্গ ইস্যুতে আজ কারণ দর্শালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: উত্তরবঙ্গের বিপর্যয়ের পর (North Bengal Flood) জোর বিতর্কের মুখে মমতার পুজো কার্নিভাল (Puja Carnival)। কেন বিপর্যয়ের সময় উত্তরবঙ্গে না পৌঁছে, কলকাতায় রেড রোডে পুজোর কার্নিভালে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ? ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতা-সহ বিরোধীরা এই প্রশ্ন তুলেছে। আজ কারণ দর্শালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee )।

আরও পড়ুন, মিরিক থেকে ফিরেই হঠাৎ আক্রান্ত বিজেপি সাংসদকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী

'কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভাল হল ? ..'

এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভাল হল ? ..পুজোর সময় তো বৃষ্টি হল বলে ক্যানসেল করে দিলাম একদিন। কিন্তু ওই দিন তো সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন ট্যুরিস্টরা ছিল। ক্যানসেল করা সম্ভব ? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আর তাছাড়া কি, সেদিন যদি আমরা আসতামও, এসে কী করতাম, আমাদের দেখতে গিয়ে, ভিআইপিদের দেখতে গিয়ে, রেসকিউ অপারেশনটা হত না। পুলিশ কাকে সামলাবে ? ফায়ার ব্রিগেড কাকে সামলাবে ? ডিস্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশন কাকে সামলাবে ? হোয়াট ইজ দ্য প্রায়োরিটি ? বিপদের সময় মানুষকে উদ্ধার করা, তার পাশে দাঁড়ানো , তাঁকে শিফট করা, তাকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া,  তাকে আশ্বস্থ করা ? নাকি শুধু ভিআইপি ট্রিটমেন্ট করা ? ভিআইপি এর নাম করে কেউ তিরিশটা গাড়ি নিয়ে ঢুকছে, কেউ চল্লিশ গাড়ি নিয়ে ঢুকছে। ভাল রাস্তাগুলি ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আরে এটা কাঁচা আছে এখন ! যার জন্য আমি নিজে ট্রাভেল করছি, মাত্র তিনটে গাড়ি...আমার সামনে একটা থাকে, আমি মাঝে থাকি,পিছনের গাড়িটারও আমার দরকার নেই। আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না। তাহলে সব জিনিস হয়।'  

' আমি যদি একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে, চল্লিশটা গাড়ির কনভয় নিয়ে ট্রাভেল করি, তাহলে সেটা কি পাহাড়ে প্রেসার পড়ত না ?'

মুখ্যমন্ত্রীর কথায়,' আমি যদি একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে, চল্লিশটা গাড়ির কনভয় নিয়ে ট্রাভেল করি, তাহলে সেটা কি পাহাড়ে প্রেসার পড়ত না ? না সমতলে প্রেসার পড়ে না ? এটা আপনারা বলুন তো, আপনারা যারা বাস্তববাদী (সাংবাদিক বৈঠকে প্রশ্ন ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী)। এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইন্সট্রাকশন আছে, যা আমাদের যারাই যাক, তিনটের বেশি গাড়ি ব্যবহার করবেন না।  নিজের একটা, আর সামনে পিছনে বড় জোড় দুটো থাকবে। নো মোর দ্যন দ্যাট। আমরা যে জায়গাগুলি দেখতে গিয়েছিলাম,  আপনারা দেখেছেন গতকালই সঙ্গে সঙ্গে..একদিনের মধ্যে, আমরা তো ঘটনা ঘটার, ৩৬ ঘণ্টার মধ্যে চলে এসেছি। এবার চব্বিশ ঘণ্টা ওদের টাইম দেওয়া হয়েছে টু রেসকিউ। তা না হলে, এই যে যারা বেঁচে ফিরে আসছে, মা মারা গিয়েছে, বাচ্চাটা বেঁচে আছে, দুইজনেই মারা যেতে পারত, এরকম ৬-৭ কেস আপনারা দেখলেন আপনার পরিবারে। সেখানে তো যারা উদ্ধার করেছে, তাঁদের উদ্যোগটা তো প্রশংসার।  আর আমরা যদি তখন চলে আসতাম, যদি আমি বিকেলেও আসতাম, আমাকে নিয়ে বিজি হয়ে যেত অ্যাডমিনিস্ট্রেশন, আমি তো সেটা চাই না। আমরা কেউই চাই না।'

 ' যখন কোনও ঘটনা ঘটে, তখন..'

মুখ্যমন্ত্রী আরও বলেন,' যখন কোনও ঘটনা ঘটে, তখন সেখানকার মানুষকে, আশ্বস্ত করতে হয়। তাঁদের একটা ক্ষোভ জন্মায়। আমার বাড়ি চলে গিয়েছে, আমার সার্টিফিকেট চলে গিয়েছে। আমার খাবার চলে গিয়েছে। খাব কী ? আমি বাড়ি পাব কোথায় ? আমার রাস্তা নেই। আমার যোগাযোগ বিচ্ছিন্ন। তখন মানুষ একটা অসহতায় ভোগে। সেই অসহায় অবস্থা কাটানোর জন্য আমাদের খুব শান্তিপূর্ণভাবে ট্যাকেল করতে হয়। ওখানে আর্গুমেন্ট করতে হয় না।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget