এক্সপ্লোর

North Bengal Weather Update: আরও বাড়তে পারে বৃষ্টি ! অত্যন্ত ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে, আর কী জানাচ্ছে হাওয়া অফিস?

North Bengal Flood Situation : বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী। ভেসে গিয়েছে রাস্তাঘাট। ভেঙেছে সেতু। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ম্ররতের সংখ্যা। নিখোঁজ বহু। নাগাড়ে বৃষ্টিতে ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে।

North Bengal Weather Update: ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে। লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরের একাধিক জেলা। আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই বৃষ্টি থামার কোনও সম্ভাবনাই নেই। এমনকি আগামীকালও আবহাওয়ার উন্নতির ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস। বরং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের জেলাগুলিতে। আজ রাতেই বৃষ্টির দাপট এবং পরিমাণ বাড়তে পারে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আরও যদি বৃষ্টি বাড়ে, তাহলে উত্তরবঙ্গের জেলাগুলিতে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে চলেছে তা আন্দাজ করাই যায়। ইতিমধ্যেই ভারী বৃষ্টি এবং ধসে পরিস্থিতি যথেষ্টই সঙ্কটজনক। বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। 

আবহবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, পূর্বাভাস ছিল ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতাও ছিল। এই পূর্বাভাস একেবারেই মিলে গিয়েছে। আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। কিছু জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামীকালও পরিস্থিতি একই থাকতে চলেছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের এই দুই জেলার বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বল্প সময়ের মধ্যে অতিরিক্ত বৃষ্টি হলে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে, তা কয়েকদিন আগেই দেখেছে শহর কলকাতা। উত্তরবঙ্গেও ভয়ঙ্কর বিপর্যয়ের আশঙ্কায় আতঙ্কিত বাসিন্দারা। 

রবিবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যে বৃষ্টির পরিমাণ এবং দাপট বাড়বে সেই সতর্কতা আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং - সব জেলাতেই লাগাতার বর্ষণ এবং ধসের জেরে বিধ্বস্ত অবস্থা। শুরু হয়েছে উদ্ধারকাজ। এনডিআরএফ- এর সঙ্গে উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনীও। জোরকদমে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। তিনজন শিশুর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। 

আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যাবেন মুখ্য সচিব মনোজ পন্থও। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন। সেখানে তিনি ত্রাণ বিলি করবেন বলে খবর। ইতিমধ্যেই আটকে পড়া অনেক মানুষকেই উদ্ধার করা হয়েছে। তাঁদের খাবারের এবং থাকার জায়গার বন্দোবস্তও করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গের মন্ত্রী গৌতম দেব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget