এক্সপ্লোর

North Dinajpur : রাতের অন্ধকারে কাটা হল হাজার হাজার চা-গাছ, চোপড়ায় চা-বাগান বন্ধে সমস্যায় শ্রমিকরা

দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত চা বাগান বন্ধ রাখা হবে, জানিয়েছে কর্তৃপক্ষ...

সুদীপ চক্রবর্তী, চোপড়া(উত্তর দিনাজপুর) : চা বাগানের হাজার হাজার চা-গাছ কেটে উপড়ে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। এই পরিস্থিতিতে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট চা বাগান বন্ধ করে দিলেন কর্তৃপক্ষ। ফলে, কাজ হারিয়ে সমস্যায় পড়েছেন এলাকার কয়েকশো চা শ্রমিক। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া এলাকার ইছামতি চাবাগানে। এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চা বাগান কর্তৃপক্ষের দাবি, দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত চা বাগান বন্ধ রাখা হবে।

এর আগে একাধিকবার ফলন্ত চা বাগিচা থেকে চায়ের গাছ কেটে নিয়ে যাওয়া এবং উপড়ে ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। বৃহস্পতিবার রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ইছামতি চা বাগানের জিয়াগুড়ি ডিভিশনের ৭ নম্বর সেকশনের একটি চা বাগান থেকে কয়েক হাজার চায়ের গাছ কেটে নিয়ে গেছে। কয়েক হাজার চায়ের গাছ উপড়ে ফেলে দুষ্কৃতীরা।

এরপর শুক্রবার সকালে ইছামতি চা বাগিচায় চায়ের পাতা তুলতে আসেন শ্রমিকেরা। তাঁরা দেখেন, চা বাগান একদম ফাঁকা। একটি চায়ের গাছও নেই। খবর দেওয়া হয় বাগান কর্তৃপক্ষকে। 

ইছামতি চা বাগানের জিয়াগুড়ি সেকশনের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলেন, দুষ্কৃতীরা রাতের অন্ধকারে চা বাগানের সমস্ত গাছ কেটে নিয়ে যাওয়ার পাশাপাশি হাজার হাজার গাছ উপড়ে ফেলে নষ্ট করে দিয়েছে। বিষয়টি নিয়ে বহুবার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। আজ দাসপাড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।  আমাদের দাবি, যতক্ষণ না পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করছে, ততক্ষণ এই চা বাগান বন্ধ করে রাখা হবে। 

প্রসঙ্গত, গত জুলাই মাসে চা পাতা তোলা (Tea Plucking) নিয়ে সংঘর্ষে এক বালককে গুলি করা হয়। জানা যায়, ইসলামপুরের (Islampur) একটি চায়ের জমিতে ভাগাভাগি করে চাষ করেন এলাকার বাসিন্দারা। কে কতটা জমিতে চাষ করবেন সেই নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল। এনিয়েই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়। ঝামেলার মাঝেই চলে গুলি। এই গুলি একটি ১০ বছর বয়সী বালকের ডানদিকে বুকে লাগে। 

সেরা শিরোনাম

News Live Updates: বারুইপুর এসপি অফিসে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, এসপি অফিসে নিহত নির্যাতিতার পরিবারের লোকজনও
বারুইপুর এসপি অফিসে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, এসপি অফিসে নিহত নির্যাতিতার পরিবারের লোকজনও
Baruipur Incident: ‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…
‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…
নিম্নচাপ চলে গেলেও রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগ? কেন? এর পিছনে ভৌগলিক কারণটি কী?
West Bengal Weather: নিম্নচাপ চলে গেলেও রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগ? কেন? এর পিছনে ভৌগলিক কারণটি কী?
Baraipur Case Updates: 'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে
'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget