এক্সপ্লোর

North Dinajpur : বিধিনিষেধের তোয়াক্কা না করেই ফসলের গোড়া পোড়াচ্ছেন কৃষকরা ! উত্তর দিনাজপুরে পরিবেশ ক্ষতির আশঙ্কা

Environment Pollution : রায়গঞ্জের কৃষক বিপুল বর্মন বলেন, নিষিদ্ধ তো কী করব ! সরকারিভাবে বলছে কি না আমার জানা নেই। কাল ভুট্টা লাগাব তাই ভাবলাম পুড়িয়ে দিই।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ : উত্তর দিনাজপুরে (North Dinajpur) কেটে ফেলা ফসলের গোড়া পুড়িয়ে দিচ্ছেন কৃষকরা (Farmers)। যার জেরে জেলা জুড়ে পরিবেশের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক।

দাউদাউ করে জ্বলছে আগুন-

নভেম্বরের শেষ। আঘ্রাণের শুরুতেই কেটে নেওয়া হয়েছে ফসল। সেই জমিতে এখন দাউদাউ করে জ্বলছে আগুন। ফসলের গোড়া অর্থাৎ কেটে ফেলা ফসলের অবশিষ্টাংশ জমিতেই পুড়িয়ে দিচ্ছেন কৃষকরা। পাঞ্জাব, হরিয়ানার পর, এবার শীতের শুরুতে উত্তর দিনাজপুরেও দেখা গেল এই ছবি। সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করে চলছে ফসলের গোড়া পোড়ানোর কাজ।

রায়গঞ্জের কৃষক বিপুল বর্মন বলেন, নিষিদ্ধ তো কী করব ! সরকারিভাবে বলছে কি না আমার জানা নেই। কাল ভুট্টা লাগাব তাই ভাবলাম পুড়িয়ে দিই।

বিঘার পর বিঘা জমিতে এভাবে ফসলের গোড়া পোড়ানোয় বাড়ছে দূষণের আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশের পাশাপাশি, ক্ষতি হচ্ছে চাষের জমির। পরিবেশবিদ বিশ্বজিৎ রায় বলেন, কিছু কেমিক্যালস বেরিয়েছে যাতে খড়গুলোকে ডিকমপোজ করা যায়। সেগুলো সারে পরিণত হতে পারে। কিন্তু অজ্ঞতা কাজ করছে। আগে সচেতনতা তৈরি করতে হবে।

কৃষকদের দাবি, ফসলের গোড়া পোড়ানো নিয়ে তাঁদের সতর্ক করা হয়নি।

যদিও একথা মানতে নারাজ প্রশাসন। রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, আগে সতর্ক করা হয়েছে। কিন্তু, এটা এখন ব্যাপকভাবে হচ্ছে। পরিবেশ দূষণের সম্ভাবনা থাকছে। সতর্কতা মেনে পোড়ানো হচ্ছে না। আমরা চাষিদের সতর্ক করব।
 
পরিবেশ দূষণের আশঙ্কা থাকা সত্ত্বেও উত্তর দিনাজপুরে প্রশাসনের নাকের ডগায় চলছে ফসলের গোড়া পোড়ানোর কাজ। উদ্বেগে পরিবেশবিদরা।

দিল্লিতে দূষণের অন্যতম কারণ এই ফসল পোড়ানো। আর এর জেরে শুধু দেশের মধ্যেই নয়, পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তকমা সেঁটে রয়েছে দিল্লির গায়ে। তবে, শুধু ফসল পোড়ানোই নয়, রাজধানীর বুকে দূষণের পেছনে রয়েছে আরও একাধিক কারণ। তার মধ্যে রয়েছে- গাড়ি নির্গত ধোঁয়া, দীপাবলির বাজি-সহ বিভিন্ন কারণ। সম্প্রতি সংলগ্ন নয়ডার জোড়া টাওয়ার গুঁড়িয়ে দেওয়ার পর, রাজধানীর বুকে দূষণের আরও ভয়াবহ অধ্যায় শুরু হতে চলেছে বলে আশঙ্কা করা হয়।

আরও পড়ুন ; ধুলোর মেঘ দিল্লির আকাশে, জল-বাতাসে মিশছে ক্ষতিকর, সূক্ষ্ম কণা, বাড়বে যক্ষ্মা-ক্যান্সার!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News: 'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Agnimitra Paul: 'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের
'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের
Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ, তবে করতে হবে এই কাজ... কী নির্দেশ আদালতের?
বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ, তবে করতে হবে এই কাজ... কী নির্দেশ আদালতের?

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget