এক্সপ্লোর

SIR TMC News: SIR-শুনানি কেন্দ্রে ভাঙচুর, সেই জামিনপ্রাপ্ত কর্মীদের 'বীরের সম্মান' দিল তৃণমূল! মালা পরিয়ে বরণ!

শুনানি কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় জামিনপ্রাপ্ত দলীয় কর্মীদের কার্যত বীরের সম্মান দিল তৃণমূল

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: প্রথমে ভাঙচুর-তাণ্ডব-গ্রেফতার-তারপর জামিন পেয়ে জেলের বাইরে বেরোতেই বীরের সম্মান! পশ্চিমবঙ্গের রাজনীতির কি এটাই নতুন ট্রেন্ড?

এক সপ্তাহ আগে মুর্শিদাবাদের ফারাক্কায় যে ছবি দেখা গেছিল,  উত্তর দিনাজপুরের ইটাহারে বুধবার ফিরল সেই ছবিই। ইটাহার হাইস্কুলের শুনানি কেন্দ্রের ভাঙচুরের ঘটনায় ধৃতরা জামিন পেতেই কার্যত বীরের সম্মান দিল তৃণমূল।  

এমনকী, জামিন পাওয়া ২ তৃণমূল কর্মীর মাঝে দাঁড়িয়ে গলায় মালা পরে স্লোগান দিলেন তৃণমূলের স্থানীয় নেতাও। বললেন, ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন SIR-এর বিরুদ্ধে লড়ছে, লড়বে।

SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ ঘিরে গত বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে ইটাহার। ইটাহার হাইস্কুলে শুনানি কেন্দ্রে চলে ব্যপক তাণ্ডব। সেই ঘটনায়, শুক্রবার স্থানীয় ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করে ইটাহার থানা।                                         

বিডিওর অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা, সহ একাধিক জামিন অযোগ্য় ধারায় মামলা রুজু হয়। বুধবার রায়গঞ্জ আদালত থেকে জামিন পান আবুজার আকাশ ও আতাবুল হক নামে দুই তৃণমূল কর্মী। আর এরপরই তাঁদের মালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয় তৃণমূলের তরফে।   

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস সেলের সভাপতি মোশারফ হোসেন বলেন, 'ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে তারা ভাঙচুর করেছিল। সেক্ষেত্রে তারা পরবর্তীতে অ্যারেস্ট হয়েছে এবং মাননীয় বিচারপতি তাদের জামিন মঞ্জুর করেছেন। আমরা আইনকে সম্মান জানাই'।                                                     

এক সপ্তাহ আগে ফারাক্কাতেও দেখা গেছিল এই একই ছবি। ফারাক্কার BDO অফিসে SIR-এর শুনানি চলাকালীন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের উপস্থিতিতে চলে ভয়াবহ তাণ্ডব। ঘটনায় ৬ জন তৃণমূলের নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ!তাঁরা জামিন পাওয়ার পরই দলের তরফে বীরের সম্বর্ধনা দেওয়া হয়। গলায় ফুলের মালা পরিয়ে। ফুল ছুড়ে দেওয়া হয় ভাঙচুরের পুরস্কার। ফারাক্কার INTTUC-র ব্লক সভাপতি নিজে হাতে তাদেরকে মালা পরিয়ে দেন।                                                               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
Baruipur Incident : 'বাবাকে ২৫ লক্ষ, আমায় চাকরি'! আর কী কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? জানালেন ইন্দ্রজিতের দাদা
'বাবাকে ২৫ লক্ষ, আমায় চাকরি'! আর কী কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? জানালেন ইন্দ্রজিতের দাদা
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা

ভিডিও

Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:
Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
UCC Notification: UCC বিল নিয়ে কমিটিগঠনের জন্য জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget