এক্সপ্লোর

North Dinajpur : কালিয়াগঞ্জে পুকুরের ধার থেকে উদ্ধার বহু ভোটার কার্ড, শুরু রাজনৈতিক চাপানউতর

একটি পুকুরের ধার থেকে উদ্ধার হল বহু ভোটার কার্ড। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বনকালী এলাকার ঘটনা ।

সুদীপ চক্রবর্তী, কালিয়াগঞ্জ : একটি পুকুরের ধার থেকে উদ্ধার হল বহু ভোটার কার্ড। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বনকালী এলাকার ঘটনা । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ ভোটার কার্ডগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।

বিজেপির অভিযোগ, বিধানসভা ভোটে বিজেপি প্রার্থীকে পরাস্ত করতে জাল ভোটার কার্ড মজুত করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচনে তৃণমূল প্রার্থী পরাজিত হওয়ার পর এই সচিত্র পরিচয়পত্রগুলি কার্যকারিতা হারিয়ে ফেলেছে। তাই এগুলি পুকুরের ধারে ফেলে দিয়ে গেছে। ঘটনার তদন্তের দাবি করেছে বিজেপি ।

যদিও বিজেপি-র অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের পাল্টা অভিযোগ, কালিয়াগঞ্জের বিধানসভা কেন্দ্রে বিজেপি চুরি করে জয়ী হয়েছে। বিজেপি অভিযোগ- সর্বস্ব দল। তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেই রাজনীতি করে। পরীক্ষায় পাশ করার জন্য চুরি করে।

সোমবার সকালে বনকালী এলাকার একটি পুকুরের ধারে রাস্তার পাশে বেশ কয়েকটি ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। প্লাস্টিকের ক্যারিব্যাগে  এই পরিচয়পত্রগুলি কেউ বা কারা সেখানে ফেলে রেখে গিয়েছিল। কালিয়াগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ফেলে যাওয়া ভোটার কার্ডগুলি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কালিয়াগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ৬০ থেকে ৬২টি কার্ড উদ্ধার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই সচিত্র পরিচয়পত্রগুলি এখানে এল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। 

এপ্রসঙ্গে বিজেপির বক্তব্য, উদ্ধার হওয়া পরিচয়পত্রের অধিকাংশ কালিয়াগঞ্জ ব্লকের নয় নম্বর বরুনা অঞ্চলের বাসিন্দাদের। তাদের অভিযোগ, বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জের মানুষ বিজেপিকে সমর্থন করায় এধরনের ভুয়ো পরিচয়পত্রের কাজ করতে পারে তৃণমূল।

যদিও তৃণমূলের দাবি, যিনি এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তিনিই এই কাজ করে জয়ী হয়েছেন। ভোট শেষ হয়ে যাওয়ার পর তাই কর্মীদের দিয়ে এগুলি ফেলে দিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget