এক্সপ্লোর

North Dinajpur News: ঘুমন্ত অবস্থায় খুন ব্যবসায়ী, কীভাবে ঘরে ঢুকল আততায়ীরা? আটক নিহতের স্ত্রী সহ দুই

West Bengal News: বাধা দেওয়ায় আক্রান্ত হলেন মৃতের মা। ঘটনায় আটক করা হয়েছে নিহতের স্ত্রী এবং এক যুবককে।

সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুরে বাড়ির মধ্যেই খুন হলেন চা বাগান মালিকের ছেলে। দুষ্কৃতীদের আটকাতে গিয়ে জখম হন মৃত ব্যবসায়ীর মা। বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ থাকা সত্ত্বেও কী করে ঢুকল আততায়ীরা? উঠছে প্রশ্ন।

বাড়ির মধ্যেই খুন ব্যবসায়ী: ঘুমন্ত ব্যবসায়ীকে গলা কেটে খুনের অভিযোগ। বাধা দেওয়ায় আক্রান্ত হলেন মৃতের মা। ঘটনায় আটক করা হয়েছে নিহতের স্ত্রী এবং এক যুবককে। উত্তর দিনাজপুরের ইসলামপুরে নিজের ঘরে, ঘুমের মধ্যেই খুন হলেন চা বাগান মালিকের ছেলে। মৃত ব্যবসায়ীর নাম অভিজিৎ তরফদার। স্থানীয় সূত্রে খবর, ১১ বছর আগে বিয়ে হয় অভিজিতের। এই বাড়িতেই বাবা, মা, স্ত্রী ও ৬ বছরের ছেলেকে নিয়ে থাকতেন ওই ব্যবসায়ী।        

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত পৌনে ৩টে নাগাদ বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। ঘুমন্ত ব্যবসায়ীর গলার নলি কেটে খুন করে তারা চম্পট দেয়। বাধা দিতে গেলে, ব্যবসায়ীর মাকেও এলোপাথাড়ি কোপানো হয়। মৃতের পরিবারের প্রশ্ন,বাড়িতে ঢোকার ৩টি দরজাই ভিতর থেকে বন্ধ ছিল। চাবিও ছিল ঠিক জায়গাতেই।  তারপরেও কী করে ঢুকল আততায়ীরা? নিহতের মায়ের সন্দেহ অভিজিতের স্ত্রীর উপর। এদিকে ওই বাড়ির ভাড়াটের দাবি, চুরি হয়ে বলে চিৎকার করছিল। খুনের কথা বলা হয়নি বলে দাবি ভাড়াতে স্নেহাশিস চৌবের।

পুলিশকে ভাবাচ্ছে মূলত ৩টি প্রশ্ন। আততায়ীরা কীভাবে বাড়িতে ঢুকল? খুনের সময় ব্যবসায়ীর স্ত্রী ও সন্তান কোথায় ছিল?  ব্যবসায়ীর স্ত্রী চুরি হয়েছে বলে দাবি করলেও, খুনের কথা কেন জানালেন না? ইসলামপুর পুলিশ জেলার সুুপার জানিয়েছেন,খুনের নেপথ্যে ব্যবসায়ীর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। অভিযুক্ত স্ত্রী ও তাঁর পরিচিত এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ কুকুর নিয়ে চলছে তল্লাশি। আততায়ীদের হদিশ পেতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে ইসলামপুর থানার পুলিশ।

হাওড়ায় প্রোমোটারের মৃত্যু: এদিকে উত্তর হাওড়ার সালকিয়ায় প্রোমোটারের রহস্যজনক মৃত্যু। মঙ্গলবার সকালে পাঁচ তলা ফ্ল্যাটের নিচে থেকে দেহ পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। 

আরও পড়ুন: West Midnapore: যুবকের খোঁজে সন্ধান শুরু, সুবর্ণরেখায় নামানো হল স্পিড বোট

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget