এক্সপ্লোর

North Dinajpur News: করোনা আক্রান্ত তিন পড়ুয়া, অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত

North Dinajpur News Update: স্কুল সূত্রে খবর, সোমবার এক ছাত্রীর করোনা (Corona) পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ফেরত পাঠানো হয় বাড়িতে। এরপর ওই ক্লাসের সমস্ত পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের টেস্ট করানো হয়।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: ওমিক্রন-উদ্বেগের (Omicron) মাঝেই উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জের বেসরকারি ইংরেজি (Private English Medium School) মাধ্যম স্কুলে করোনা আক্রান্ত (Corona) নবম শ্রেণির তিন পড়ুয়া। অনির্দিষ্টকালের জন্য বন্ধ পঠনপাঠন।

স্কুল সূত্রে খবর, সোমবার এক ছাত্রীর করোনা (Corona) পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ফেরত পাঠানো হয় বাড়িতে। এরপর ওই ক্লাসের সমস্ত পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের টেস্ট করানো হয়। গতকাল আরও দুই ছাত্রের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই অনির্দিষ্টকালের জন্য স্কুলে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। স্যানিটাইজ (Sanitize) করা হয় স্কুল চত্বর। 

এদিকে, চাঁচল কলেজের রাষ্ট্রবিজ্ঞান (Political Science) বিভাগের অধ্যাপিকা করোনা আক্রান্ত। গত কয়েকদিন ধরে তাঁর উপসর্গ ছিল।  দু’দিন আগে তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। গতকাল তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে কলেজেও এসেছেন বলে জানা গিয়েছে। এক অধ্যাপিকা করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে শিক্ষক থেকে পড়ুয়াদের মধ্যে।  চাঁচলের মহকুমাশাসক কল্লোল রায় বলেন, “বিষয়টি আজ আমাদের সামনে এসেছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তিনি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাসের সঙ্গে কথা হয়েছে কলেজ বন্ধ রাখা যায় কি না সে বিষয়ে আলোচনা চলছে।’’ 

দেশে এবং রাজ্যে ক্রমাগত বাড়ছে ওমিক্রন আক্রান্তের (Omicron) সংখ্যা। বুধবারই পশ্চিমবঙ্গে (West Bengal) হদিশ মিলেছে নতুন ৫ ওমিক্রন আক্রান্তের। এই প্রেক্ষাপটে উদ্বেগ বাড়িয়ে লাফিয়ে বাড়ল করোনার সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১,০৮৯ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,৩২,৯০৬ জন। বুধবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ১৯,৭৪৫ জনের। 

আরও পড়ুন: North 24 Parganas: এপিসি কলেজের পড়ুয়াদের মারধরের অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে, ধুন্ধুমার মধ্যমগ্রামে

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget