এক্সপ্লোর

Goalpokhar Shootout: গোয়ালপোখর গুলিকাণ্ডে গ্রেফতার গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ২

Goalpokhar Shootout Case: গোয়ালপোখর গুলিকাণ্ডে অবশেষে জৈনগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান নাজিস এহসান-সহ আরও একজনকে গ্রেফতার করল গোয়ালপোখর থানার পুলিশ।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: গোয়ালপোখর গুলিকাণ্ডে (Goalpokhar Shootout) অবশেষে জৈনগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান নাজিস এহসান-সহ আরও একজনকে গ্রেফতার করল গোয়ালপোখর থানার পুলিশ (Goalpokhar Police Station)। ধৃত দুইজনকেই শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে (Islampur Court) পেশ করা হয়েছে। 

গত ১৭ ফেব্রুয়ারি গোয়ালপোখরের মোদিনাচক গ্রামে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে (TMC Inner Clash) উত্তাল হয়ে উঠেছিল। অভিযোগ গোয়ালপোখর ব্লকের জৈনগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান নাজিস এহসানের নেতৃত্ব বেশ কিছু গুন্ডাবাহিনী পঞ্চায়েত সদস্য মহম্মদ খলিলের ভাইপো মহঃ আরিফকে গুলি করে খুন (Murder) করে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছিলেন আরও তিনজন। গুলিবিদ্ধদের চিকিৎসার জন্য শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে (Private Hospital) ভর্তি করা হয়। এই ঘটনার পরই পুলিশ অভিযান (Police raid) চালিয়ে ১১ জনকে গ্রেফতার (Arrest) করেছিল।

ঘটনার মূল অভিযুক্ত পঞ্চায়েত প্রধান নাজিস এহসান অধরাই ছিল। গ্রাম পঞ্চায়েত প্রধান নাজিস এহসান ঘটনায় সরাসরি যুক্ত থাকায় তাঁকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করেছিল তৃণমূল। গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী মৃতের বাড়িতে পৌঁছে পরিবারকে সমবেদনা জানিয়েছিলেন। দ্রুত অভিযুক্ত নাজিস এহসানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। গ্রেফতারি এড়াতে নাজিস চোপড়া থানার সোনাপুরে গা ঢাকা দিয়েছিলেন। দীর্ঘ একসপ্তাহ পর বৃহস্পতিবার রাতে বিহার সীমান্তবর্তি এলাকা সোনাপুর থেকে নাজিস এহসান এবং রাজবাবু নামে দুইজনকে গ্রেফতার করে। ধৃতদের শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

আরও পড়ুন, রবীন্দ্রসদন স্টেশনে আগুন-আতঙ্ক, নিউ গড়িয়াগামী মেট্রোর রেকে ধোঁয়া

প্রসঙ্গত, একটা প্রশ্ন বারবার উঠে আসছে। কিন্তু কী করে এই অস্ত্র জেলাগুলিতে আসছে ? কোথা থেকেই বা আসছে ? পঞ্চায়েত ভোটের আগে প্রশ্নগুলি খোঁচা দিচ্ছে। যদিও এনিয়ে পাল্টা বিজেপি শাসিত রাজ্যকেই দায়ী করেছে শাসকদলের হেভিওয়েট।  গতবছর হরিদেবপুরকাণ্ডের পর ফিরহাদ হাকিম বলেছিলেন, 'অস্ত্র আসছে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে।' চলতি মাসের মাঝামাঝিই আসানসোলে হোটেলে হাড়হিম করা শ্যুটআউটের ঘটনা প্রকাশ্যে আসে। হোটেলে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মালিককে পরপর গুলি করা হয়। আসানসোলে পুলিশ লাইনের পাশেই রয়েছে ওই হোটেল। সেখানে ঢুকে মালিককে গুলি চালায় দুষ্কৃতীরা। হোটেলের লাউঞ্জে বসে ব্যবসা সংক্রান্ত আলোচনার সময় আচমকা পরপর গুলি করা হয়। শহরের বুকে অভিজাত হোটেলের মালিককে পরপর গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget