এক্সপ্লোর

North Dinajpur News : ডাকাতিতে বাধা দেওয়ায় দিনে দুপুরে গলা কেটে খুন, নেপথ্যে পরিচিত কেউ ? চাঞ্চল্য রায়গঞ্জে

Crime News : মহিলা যে লকার থেকে গয়না বের করেছেন, তা কী করে জানল দুষ্কৃতীরা? তাহলে কি নেপথ্যে পরিচিত কেউ? প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : দিনেদুপুরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে খুন এক গৃহবধূ। পুলিশ সূত্রে খবর, ঘর থেকে উদ্ধার হয়েছে গলা কাটা দেহ। ডাকাতিতে বাধা দেওয়াতেই খুন বলে অনুমান, তদন্তকারীদের। নেপথ্যে কি পরিচিত কেউ? তদন্তে পুলিশ। সূত্রের সন্ধানে আনা হয় পুলিশ কুকুর।

গয়না বাঁচাতে গিয়ে খুন!

দুপুরে বাড়িতে একাই ছিলেন মহিলা। স্বামীর দাবি, অফিসে যাওয়ার পর ফোন করে স্ত্রী জানান, তিনি ব্যাঙ্কে যাবেন, লকার থেকে গয়না বের করে আনবেন। ব্যাঙ্ক থেকে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই বাড়ির মধ্যে খুন হয়ে গেলেন সেই মহিলা। চাঞ্চল্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। মৃতের নাম, সুপ্রিয়া দত্ত(৪১)। স্বামী ও একমাত্র ছেলের সঙ্গে থাকতেন রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লিতে।

নেপথ্যে পরিচিত কেউ ?

মহিলার স্বামী উত্তর দিনাজপুর জেলা পরিষদের ইঞ্জিনিয়ার দেবাশিস দত্ত। তাঁর দাবি, রোজকার মতো এদিন সকালেও তিনি কাজে বেরিয়ে যান, স্কুলে যায় ছেলে। কয়েক দিন পর সপরিবারে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার কথা। সেইজন্য এদিন বেলা ১২টা নাগাদ ফোন করে স্ত্রী জানান, লকারে রাখা গয়না আনার জন্য তিনি ব্যাঙ্কে যাবেন। 

পুলিশ সূত্রে খবর, বিকেলে স্কুল থেকে ফিরে মায়ের গলাকাটা দেহ দেখতে পায় ছেলে। তার চিত্কারেই ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশে। আনা হয় পুলিশ কুকুর। মৃতার ঘর লন্ডভন্ড দেখে তদন্তকারীদের অনুমান, ডাকাতিতে বাধা দিতে গিয়েই খুন হয়েছেন সুপ্রিয়া। তাহলে কি তিনি ব্যাঙ্কের লকার থেকে বের করে আনা গয়নার জন্যই খুন? মহিলা যে লকার থেকে গয়না বের করেছেন, তা কী করে জানল দুষ্কৃতীরা? তাহলে কি নেপথ্যে পরিচিত কেউ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। 

দিনেদুপুরে গৃহবধূকে নৃশংসভাবে খুনের ঘটনায় আতঙ্কিত শহরের বাসিন্দারা।

এদিকে, রাজ্যে এসে রাশিয়ান ইঞ্জিনিয়ারের (Russian Engineer) অস্বাভাবিক মৃত্যু। চলতি মাসের ৪ নভেম্বর রাশিয়ার থেকে পশ্চিম মেদিনীপুর জেলার (West Midnapore District) খড়্গপুরের রেশমি মেটালিক্স কারখানায় টেকনিকেল কিছু সমস্যা ঠিক করার জন্য এসেছিলেন গ্যাটুলিন রুসলেন-সহ চারজন। খড়্গপুরের সাহাচকে এলাকায় একটি বহু তলে দুটো কামরায় ছিলেন চারজন রাশিয়ান ইঞ্জিনিয়ার।

আরো পড়ুন- সংস্কারের জন্য যান নিয়ন্ত্রণ সাঁতরাগাছি ব্রিজে, মাস দেড়েক বিকল্প কোন রাস্তাগুলি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget