এক্সপ্লোর

North Dinajpur: উত্তর দিনাজপুরে সহপাঠীদের স্কুলে ফেরাতে শিক্ষকদের সঙ্গে পথে নামল পড়ুয়ারাও

North Dinajpur: করোনা সংক্রমণের জেরে প্রায় দু’বছর বন্ধ থাকার পর চারটি শ্রেণির জন্য স্কুল খুলেছে। কিন্ত শুরু থেকেই জেলার বেশ কিছু স্কুলে উপস্থিতির হার খুবই কম।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: স্কুলছুট সহপাঠীদের ফেরাতে এ বার পথে নামল পড়ুয়ারাই, অবশ্যই তাঁদের সঙ্গে রয়েছেন শিক্ষকরাও। শনিবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ার রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা ক্লাস শেষে কয়েকটি গ্রাম ঘুরে স্কুলে ফেরার আবেদন জানায়। পড়ুয়াদের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বিধায়কও। এদিন তিনি বলেন, ‘‘স্কুলছুটদের স্কুলমুখী করতে সহপাঠীদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’’

করোনা সংক্রমণের জেরে প্রায় দু’বছর বন্ধ থাকার পর চারটি শ্রেণির জন্য স্কুল খুলেছে। কিন্ত শুরু থেকেই জেলার বেশ কিছু স্কুলে উপস্থিতির হার খুবই কম। স্কুল খোলার পর, মঙ্গলবার পড়ুয়াদের গরহাজিরা নিয়ে চিন্তা কাটেনি শিক্ষকদেরও। সেই তালিকায় রয়েছে চাকুলিয়া রামকৃষ্ণপুর পিডিজিএম হাই স্কুলও। ওই স্কুল সূত্রে খবর, মঙ্গলবার নবম ও দশম শ্রেণি মিলে মোট ৩৫০ পড়ুয়ার মধ্যে মাত্র ৮০ জন উপস্থিত ছিল। স্কুলছুটদের ফেরাতে এ দিন শিক্ষকেরা ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে পড়ুয়াদের দুয়ারে দুয়ারে। করোনার জেরে দীর্ঘদিন বন্ধ থাকায় পড়ুয়াদের একাংশ বিভিন্ন কাজে লেগে পড়েছে। কেউ আবার রাজমিস্ত্রীর জোগাড়ে, কেউ ভিন্‌ রাজ্যে কাজে চলে গিয়েছে। ওই স্কুলের প্রধান শিক্ষক বিকি দত্ত বলেন, ‘‘যারা কাজ করছে, আসছে না তাদের স্কুলে পড়ুয়ারাই সহপাঠীদের এমন উদ্যোগ নিয়েছে।’’

এর আগে বর্ধমানেও ধরা পড়েছে সেই ছবি। সপ্তাহখানেক হতে চলল স্কুল খুলেছে তবুও ক্লাসগুলোতে ছাত্রের সংখ্যা একেবারেই কম তাই ছাত্রদের স্কুলে ফিরিয়ে আনতে মাইক নিয়ে পথে নামল শিক্ষকরা। স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে অভিনব এই উদ্যোগ। স্কুল সংলগ্ন এলাকায় মাইক নিয়ে অভিভাবকদের  কাছে পড়ুয়াদের স্কুলে পাঠানোর অনুরোধ করছেন দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকরা। মাইক হাতে  শিক্ষকরা আজ সকাল থেকে রাস্তায় নেমে দাঁইহাট শহরের পাইকপাড়া, মজিদপাড়া সহ বাজার এলাকায় প্রচার  করলেন। প্রচারের ফাঁকে অভিভাবকদের বাড়িতে গিয়ে  শিক্ষকের দল পড়ুয়া কেন স্কুলে যাচ্ছে  না তার খোঁজ খবর নিলেন।   

করোনা আতঙ্ক কাটিয়ে দেড় বছর পর সরকারি নির্দেশে  স্কুল খুললেও পড়ুয়াদের উপস্থিতির হার খুবই  কম। দশ দিন হয়ে গেলেও পড়ুয়ারা স্কুলে আসছে না। স্কুলে ছাত্র ফেরাতে প্রধান শিক্ষক মনোহর দাস এলাকায় মাইক নিয়ে প্রচারের পরিকল্পনা করেন। সার্ধশতবর্ষ পার করা কাটোয়া মহকুমার দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের জনা দশেক শিক্ষক আজ দুপুর থেকে এলাকায় মাইক হাতে প্রচার শুরু করেন।দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র  সংখ্যা ১৪৯৫  জন।  

সেরা শিরোনাম

ISF Rally : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
Kolkata Fire Incident: মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
Cyclone Akvan : 'আকভান' তৈরির আগেই তুলকালাম শুরু? এ রাজ্যে ঢুকেই পড়ল মেঘের বলয়, কোথায় ল্যান্ডফল ঝড়ের ?
'আকভান' তৈরির আগেই তুলকালাম শুরু? এ রাজ্যে ঢুকেই পড়ল মেঘের বলয়, কোথায় ল্যান্ডফল ঝড়ের ?

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget