এক্সপ্লোর

LPG Supply News: আর সিলিন্ডার নয়, এবার পাইপলাইনেই রান্নাঘরে পৌঁছে যাবে গ্যাস! জোরকদমে চলছে কাজ

LPG News Update: হেঁসেলে LPG-র বিকল্প হিসেবে PNG এবং পেট্রোল-ডিজেলের বিকল্প হিসেবে CNG ব্যবহারের ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার

সন্দীপ সরকার, কলকাতা: আর সিলিন্ডারের মাধ্যমে LPG নয়। এবার থেকে বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে পৌঁছে যাবে PNG। দামে সামান্য কম, পাশাপাশি সরবরাহ থাকবে ২৪ ঘণ্টা। ২০৩০ সালের মধ্যে গোটা রাজ্যেই পাইপলাইন পেতে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় পাইপলাইনের কাজ শেষ হয়েছে সরবরাহও শুরু হয়েছে। এ নিয়ে কলকাতার এদিন হয়ে গেল 'সিটি গ্যাস স্টেক হোল্ডার্স কনফারেন্স'। 

LPG সিলিন্ডারের বদলে এবার পাইপলাইনে আসবে রান্নার গ্যাস!

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি! হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার যাতায়াতে জটিলতা। যার ফলস্বরূপ দেশে পেট্রোপণ্য ও গ্যাসের দামবৃদ্ধি, সরবরাহের মতো সমস্যা! এই আবহে হেঁসেলে LPG-র বিকল্প হিসেবে PNG এবং পেট্রোল-ডিজেলের বিকল্প হিসেবে CNG ব্যবহারের ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। বাড়ি বাড়ি রান্নার গ্যাসের পাইপলাইন পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে এ রাজ্যেও। শুক্রবার সেই কাজের অগ্রগতি, সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করতে, কলকাতার এক পাঁচতারা হোটেলে হয়ে গেল 'সিটি গ্যাস স্টেক হোল্ডার্স কনফারেন্স'। যেখানে আলোচ্য বিষয় ছিল, কী করে বাড়ি বাড়ি LPG সিলিন্ডারের বদলে দ্রুত পাইপলাইনের মাধ্যমে PNG পৌঁছে দেওয়া যায়। উপস্থিত ছিলেন HPCL, IOCL, ভারত পেট্রোলিয়াম, BPCL, GAIL, বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড-সহ ১৪টি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের পদস্থ অফিসাররাও।

ইতিমধ্যেই জোরকদমে চলছে কাজ

ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় পাইলট প্রজেক্ট হিসেবে পাইপলাইনের মাধ্যমে রান্নাঘরে PNG সরবরাহ শুরু হয়ে গিয়েছে। যেমন জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমানের পানাগড় ও বীরভূমের একাংশে পরিষেবা শুরু করেছে HPCL। বর্ধমান ও নদিয়ার একাংশেও সরবরাহ শুরু করেছে তারা। অন্যদিকে, বাঁকুড়ার একটা অংশ, আলিপুরদুয়ার ও কোচবিহারে পাইপলাইনে PNG সরবরাহ করছে BPCL। ২০৩০ সালের মধ্যে গোটা পশ্চিমবঙ্গে PNG গ্যাসের পাইপলাইনের নেটওয়ার্ক তৈরি করে ফেলার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তা মাথায় রেখে জেলায় জেলায় চলছে কাজ। কলকাতা ও লাগোয়া এলাকায় পাইপলাইনে গ্যাস সরবরাহের দায়িত্বে রয়েছে বেঙ্গল গ্যাস কর্পোরেশন লিমিটেড। হাওড়া, হুগলির একাংশ নদিয়া, উত্তর ২৪ পরগনার একাংশ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তরবঙ্গের একাধিক জেলায় কাজ করছে। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুরের মতো জেলাতও দায়িত্বে রয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দায়িত্বে রয়েছে IOCL।

বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের দাবি, কল্যাণীর গয়েশপুর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেন পাইপলাইন পাতার কাজ শেষ হয়েছে। এখন ব্যারাকপুর থেকে একটি লাইন নীলগঞ্জ হয়ে বারাসাত, মধ্যমগ্রাম, দমদম, সল্টলেক হয়ে নিউটাউনের দিকে নিয়ে যাওয়া হবে। আরেকটি লাইন ব্যারাকপুর চিড়িয়ামোড় হয়ে কলকাতায় ঢুকবে। অন্যদিকে, হুগলির মগরা থেকে আরেকটি পাইপলাইন হুগলির চন্দননগরের দিকে নিয়ে যাওয়ার কাজ শেষ হয়েছে। কর্তৃপক্ষের দাবি, চন্দননগর ও কল্যাণী মিলেয়ে ১০০-র কাছাকাছি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে PNG সরবরাহের কাজও শুরু হয়ে গেছে। এদিনের কনফারেন্সে রান্নার গ্যাসের পাইপলাইন বসাতে বেশকিছু জায়গায় জমিজটের সমস্যার কথা উঠে আসে। এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

 

আরও পড়ুন: Sonam Wangchuk: সোনম ওয়াংচুক, আমির খান এবং.. 'থ্রি ইডিয়েটস' বিতর্ক! কোথায় অসঙ্গতি? কেনই বা বিতর্ক?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Advertisement

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget