এক্সপ্লোর

NRS Medical College: ইন্টার্নশিপ চলাকালীন ডিউটি বিক্রি! NRS মেডিক্যাল কলেজে ভয়ঙ্কর অভিযোগ

হোয়াটসঅ্য়াপ গ্রুপে ডিউটি অনুযায়ী বেঁধে দেওয়া হচ্ছে রেটচার্ট। সেই চ্যাট ভাইরাল হতেই বিতর্ক দানা বেঁধেছে।

কলকাতা: এনআরএস মেডিক্যাল কলেজে ভয়ঙ্কর অভিযোগ। টাকার বিনিময়ে ইন্টার্নশিপের ডিউটি বিক্রির অভিযোগ উঠেছে। হোয়াটসঅ্য়াপ গ্রুপে ডিউটি অনুযায়ী বেঁধে দেওয়া হচ্ছে রেটচার্ট। সেই চ্যাট ভাইরাল হতেই বিতর্ক দানা বেঁধেছে। 

টাকার বিনিময়ে ইন্টার্নশিপ চলাকালীন ডিউটিতে ফাঁকি দেওয়ার ফন্দি? হোয়াটসঅ্য়াপে রীতি মতো গ্রুপ খুলে চলছিল ডিউটি বিক্রি? NRS মেডিক্যাল কলেজের ইন্টার্নদের একাংশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সেই গ্রুপের স্ক্রিন শর্ট ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে। 

সেখানে দেখা যাচ্ছে ২৬৬ জন ইন্টার্ন রয়েছে একটি হোয়াটসগ্রুপে। সেখানে রীতিমতো ডিউটির বিনিময়ে দরাদরি চলছে। হোয়াটস অ্য়াপ গ্রুপের চ্যাট অনুযায়ী একজন বলছেন, আজ তাঁর নাইট ডিউটি রয়েছে রাত ১০ থেকে সকাল ৮ পর্যন্ত, কিন্তু তিনি তা করতে চান না। তখন একজন পাল্টা বলছেন এই ডিউটি তিনি করে দিতে পারেন, কিন্তু তার জন্য প্রতি ঘণ্টা আড়াইশো টাকা দিতে হবে। একজন আবার গ্রুপে জিজ্ঞাসা করছেন, প্যাথোলজিতে ৩ দিনের ডিউটি আছে, প্রতি ঘণ্টা ২০০ টাকা করে মিলবে।                  

জুনিয়র ডক্টর্স ফ্রন্ট চিকিৎসক ও সদস্য দেবাশিস হালদার বলেন, 'অনৈতিক জিনিস যদি হয়, তাহলে এটা এতদিন হচ্ছে কী করে? এরকম একটা যদি ঘটনা ঘটে, প্রথমত তদন্ত হোক। বিভাগীয় প্রধান, সুপার, অধ্যক্ষ, তারা সবাই কি জেনে এরকম একটা ব্যবস্থা চালাচ্ছেন? এটাকে সমর্থন করার জায়গা নেই।' 

স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপি বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়, 'এটা স্বাস্থ্য দফতরের তদন্তের সুফল। যারা এই হোয়াটসঅ্য়াপ গ্রুপটা পরিচালনা করছেন, যারা অ্যাডমিন, তাদের সজাগ করে দিলাম। ডিউটি বিক্রির যেসব হোয়াটসঅ্য়াপ গ্রুপ তৈরি হয়েছিল, তাতে স্বাস্থ্য দফতর ও স্বাস্থ্যমন্ত্রীও ঢুকে পড়েছেন। প্রতি ঘণ্টায় ডিউটি বিক্রি হচ্ছিল। আর হবে না।'                                             

প্রতিদিন হাজার হাজার রোগী আসেন NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই যদি ইন্টার্নদের একাংশের মধ্যে এভাবে ডিউট কেনা-বেচা নিয়ে কথা হয়, তাহলে রোগীদের আস্থা-ভরসায় কি ধাক্কা লাগবে না?                                        

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Panihati News:পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget