এক্সপ্লোর

NEET পরীক্ষার আগে ফের বড় ভুল প্রকাশ্যে, ছাত্রের পরীক্ষাকেন্দ্র আবু ধাবিতে! পরীক্ষার্থীদের উদ্দেশে বড় বার্তা NTA-র

জানা গিয়েছে, ২১ জুন অনুষ্ঠিত হতে চলা NEET-UG 2026 পুনঃপরীক্ষার জন্য ওই ছাত্রকে পরীক্ষাকেন্দ্র হিসেবে আবুধাবি বরাদ্দ করা হয়েছিল।

নয়া দিল্লি : ডাক্তারির স্নাতকস্তরে ভর্তির পরীক্ষা NEET-এর প্রশ্ন ফাঁসের পর মেডিক্যালে ভর্তির অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা NEET-UG 2026-কে ঘিরে ফের বিতর্ক। মহারাষ্ট্রের নাগপুরের এক পরীক্ষার্থী রি-NEET পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখেন, তাঁর পরীক্ষাকেন্দ্র দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে।

জানা গিয়েছে, ২১ জুন অনুষ্ঠিত হতে চলা NEET-UG 2026 পুনঃপরীক্ষার জন্য ওই ছাত্রকে পরীক্ষাকেন্দ্র হিসেবে আবুধাবি বরাদ্দ করা হয়েছিল। অথচ আবেদন করার সময় তিনি নিজের পছন্দের শহর হিসেবে ভারতেরই কয়েকটি কেন্দ্র বেছে নিয়েছিলেন। আবুধাবি তাঁর নির্বাচিত কেন্দ্রগুলির মধ্যে ছিল না।

‘পাসপোর্টই নেই’, দাবি পরিবারের

ছাত্রের পরিবার জানায়, তাঁদের ছেলে কখনও বিদেশ যাওয়ার জন্য আবেদনই করেনি। এমনকি তাঁর পাসপোর্টও নেই। হঠাৎ করে পরীক্ষার আগের দিন আবুধাবির পরীক্ষাকেন্দ্র দেখে পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান। বিষয়টি জানাজানি হতেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

NTA কী বলছে?

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, এটি একটি প্রযুক্তিগত ত্রুটি বা "গ্লিচ"। সংস্থা আশ্বাস দিয়েছে যে দ্রুত সংশোধিত অ্যাডমিট কার্ড জারি করা হবে এবং পরীক্ষার্থীকে উপযুক্ত কেন্দ্র বরাদ্দ করা হবে। পরে NTA ভুল স্বীকার করে নতুন অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলেও জানা গিয়েছে।

পরীক্ষার আগে বাড়ছে উদ্বেগ

এমনিতেই NEET-UG 2026 পুনঃপরীক্ষাকে ঘিরে নানা বিতর্ক চলছে। এর আগে অ্যাডমিট কার্ড ডাউনলোডে প্রযুক্তিগত সমস্যা, সার্ভার ডাউন এবং অন্যান্য অভিযোগ উঠেছিল। এই নতুন ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষা পরিচালনায় NTA-র সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

কে এই ছাত্র?

নাগপুরের ১৮ বছরের NEET পরীক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ তালিব (Abdullah Mohammad Talib) পুনঃপরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখেন, তাঁর পরীক্ষাকেন্দ্র হিসেবে সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবির একটি স্কুলের নাম উল্লেখ করা হয়েছে। অথচ আবেদনপত্রে তিনি নাগপুর, ওয়ার্ধা এবং ভান্ডারা— এই তিনটি মহারাষ্ট্রের কেন্দ্র বেছে নিয়েছিলেন।

রাতভর কান্না, পরীক্ষাই দিতে চাননি!

পরিবারের দাবি, পরীক্ষার মাত্র একদিন আগে এমন অ্যাডমিট কার্ড দেখে মানসিকভাবে ভেঙে পড়েন ছাত্রটি। তাঁর বাবা জানান, ছেলেটি এতটাই হতাশ হয়ে পড়েছিল যে পরীক্ষায় না বসার কথাও বলেছিল। সবচেয়ে বড় বিষয়, তাঁর পাসপোর্টই নেই। ফলে আবুধাবি গিয়ে পরীক্ষা দেওয়া কার্যত অসম্ভব ছিল।

NTA-র কাছে অভিযোগ, তারপর কী হল?

ঘটনার পর পরিবার NTA-র হেল্পলাইনে যোগাযোগ করে। সংস্থার তরফে জানানো হয়, এটি একটি "Technical Glitch" বা প্রযুক্তিগত ত্রুটির ফল। পরে NTA সংশোধিত অ্যাডমিট কার্ড দেওয়ার আশ্বাস দেয় এবং শেষ পর্যন্ত নাগপুরেই নতুন পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করা হয়েছে বলে NTA-র ডিরেক্টর জেনারেল অভিষেক সিংহ জানিয়েছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Advertisement

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget