এক্সপ্লোর

New Barrackpore News : ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস

APC College : যা যা উদ্ধার হয়েছে প্রশাসন ব্যবস্থা নেবে বলে দাবি করেছেন কলেজ কর্তৃপক্ষ।

ব্যারাকপুর : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার নিউ ব্যারাকপুরের APC কলেজ । আরও একটি কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া ! APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস। এর পাশাপাশি উদ্ধার হয়েছে জড়ো করে রাখা লাঠি।বৃহস্পতিবার ইউনিয়ন রুমে ঢুকে তালা দিয়ে দেয় ছাত্ররা। গতকালই কলেজে বিক্ষোভ দেখায় এবিভিপি। ঘটনাস্থলে আসে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। যা যা উদ্ধার হয়েছে প্রশাসন ব্যবস্থা নেবে বলে দাবি করেছেন কলেজ কর্তৃপক্ষ।

কী হয়েছিল সুরেন্দ্রনাথ কলেজে ?

গত জুন মাসে খবরের শিরোনামে উঠে এসেছিল সুরেন্দ্রনাথ কলেজ। একদিনেই দুই তোলপাড় ফেলে দেওয়া কাণ্ড ঘটে। ২টো ব্যাগ ভর্তি টাকা উদ্ধারের পর, কলেজের ৪ তলার ছাদে তৃণমূল নেতার 'বেডরুম'-এর হদিশ মেলে। একদিকে টাকার পাহাড় উদ্ধার, অন্যদিকে ঝাঁ-চকচকে বেডরুম ! তৃণমূলের জমানায় কলেজ ইউনিয়ন রুমে কী চলত ঠিক ? ছাত্র রাজনীতির নামে এসব কী ? উঠে আসে এই ধরনের নানা প্রশ্ন। তৃণমূল নেতার 'বেডরুম'-এর খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্যে।

সুরেন্দ্রনাথ কলেজের ৪ চলার ছাদের উপরে ২টি রুম। কী ছিল না সেই রুমে। ঝাঁ চকচকে রুম, AC, গদি দেওয়া খাট, মার্বেল বসানো বাথরুম, দামি চেয়ার, টেবিল, আলমারি, সবকিছু ছিল ওই রুমে। টাকার ব্যাগ উদ্ধারের পরই হদিশ মেলে নেতার 'বেডরুমের'। অভিযোগ ওঠে, তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের রুম এটি। কলেজে নেতা বাবা-ছেলের এই ঝাঁ চকচকে 'বেডরুম' হদিশ, ভাবিয়ে তোলে সাধারণ মানুষের মনকে। 

সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয় টাকা। সেখানকার আলমারি ভেঙে লক্ষাধিক টাকা উদ্ধার হয়। ২টো ট্রলি ব্যাগ উদ্ধার হয়েছিল। যখন আলমারি ভাঙা হয়, সেখানে পার্টির হোর্ডিং ব্যানার ইত্যাদি ছিল। সঙ্গে ছিল এই দুটো ট্রলি ব্যাগ। আর ব্যাগ খুলতেই দেখা যায়, উইপোকা খেয়ে যাওয়া লক্ষ লক্ষ টাকা। যেখানে ছিল ৫০০ ও ১০০ টাকার নোট। এগুলো একেবারেই ব্যবহার যোগ্য নয়। কারণ পুরো টাকাই উইপোকায় খেয়ে নিয়েছিল। বহু বছর যেহেতু কলেজ নির্বাচন হয়নি, তাই হাইকোর্টের নির্দেশে সমস্ত ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সেখানে যখন পুরসভার সাফাই কর্মীরা যান এবং আধিকারিকরা রুম খুলে তাঁদের পরিষ্কার করার নির্দেশ দেন, তখন দেখা যায়, ভেতরের আলমারিতে দুটো ব্যাগে লক্ষ লক্ষ টাকা।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget