এক্সপ্লোর

Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?

CM Suvendu Adhikari at Belur Math: আজ, সকাল সকাল বেলুড় মঠে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে মঠের প্রবীণ মহারাজদের পায়ে হাত দিয়ে গুরু প্রণাম সারেন তিনি।  

বেলুড়: পবিত্র গুরু পূর্ণিমা (Guru Purnima) উপলক্ষে বেলুড় মঠে (Belur Math) উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে গিয়ে পুজো দিলেন তিনি। এবং মঠের মহারাজদের কাছ থেকে আশীর্বাদ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সকাল সকাল বেলুড় মঠে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি প্রথমে মূল মন্দিরে প্রবেশ করেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দের চরণে শ্রদ্ধা জানান। প্রার্থনার পর তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দজি মহারাজ এবং অন্যান্য প্রবীণ সন্ন্যাসীদের কাছে পৌঁছে যান।

গুরু প্রণাম করতে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সেখানে মঠের প্রবীণ মহারাজদের পায়ে হাত দিয়ে গুরু প্রণাম সারেন তিনি। প্রেসিডেন্ট মহারাজও তাঁর মাথায় হাত রেখে শুভকামনা ও আশীর্বাদ করেন। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি ২ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করেছেন। সেই ভিডিয়োর ক্যাপশনে মুখ্যমন্ত্রী লেখেন, 'আজ গুরু পূর্ণিমার পূণ্য তিথিতে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুড় মঠে উপস্থিত হয়ে পূজ্যপাদ স্বামী সুবীরানন্দ মহারাজ ও মঠের সকল মহারাজের শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করলাম। শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জগজ্জননী শ্রীশ্রী মা সারদাদেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি। এই মহাপুণ্য তিথিতে সকল গুরুজন ও আচার্যদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। মা কালীর কাছে প্রার্থনা, সকলের মঙ্গল হোক।'

মুখ্যমন্ত্রীর শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে স্বামী সুবীরানন্দ মহারাজজিকে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করেন। এরপর মহারাজজি মুখ্যমন্ত্রীকে নিজ হাতে ঠাকুরের প্রসাদী মালা পরিয়ে দেন। এবং পুষ্পস্তবক দেন। এরপর গলায় পরিয়ে দেন একখানা উত্তরীয়। সঙ্গে দেন একটি ধুতিও। তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দেখা যায় মহারাজজিকে একটি পদ্মফুলের মালা পরিয়ে দিতে। এরপর তাঁর হাতে মা তারার একটি স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে দেন একটি শ্রীমদ্ভগবদ্গীতা ও একখানা শঙ্খ। 

পুজো ও প্রণাম শেষে মুখ্যমন্ত্রী মঠের সন্ন্যাসীদের সঙ্গে বেশ কিছুক্ষণ সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। মঠের পক্ষ থেকে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয় এবং প্রসাদও দেওয়া হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget