এক্সপ্লোর

Paschim Burdwan News: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল-ডাল চুরির কিনারা ! লাউদোহার জঙ্গল থেকে গ্রেফতার অভিযুক্ত যুবক

Faridpur PS: ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কয়েক জনের নাম পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : ৪৮ ঘণ্টার মধ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (ICDS Centre) চাল-ডাল চুরির কিনারা করল পুলিশ। খবর পেয়ে গতকাল রাতে লাউদোহার তিলাবনি নামক একটি জঙ্গল থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ফরিদপুর থানার পুলিশ (Faridpur PS)। ধৃতের নাম শেখ রনি। তাকে জিজ্ঞাসাবাদ করে এলাকার আলিরবাঁধ নামক পুকুরপাড় থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া চাল ও মুসুরির ডাল। উদ্ধার হয় ১ কুইন্টাল ৫০ কেজি চাল ও ২৫ কেজি মুসুরির ডাল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কয়েক জনের নাম পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

চলতি মাসের ১৮ তারিখে অর্থাৎ সোমবার গভীর রাতে পাণ্ডবেশ্বরের দুর্গাপুর ফরিদপুর ব্লকের তিলাবনি গ্রামের ৯৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সাত বস্তা চাল ও এক বস্তা মুসুরির ডাল চুরির ঘটনা ঘটে। মোট ১ কুইন্টাল ৭৫ কেজি চাল ও ২৫ কেজি মুসুরির ডাল চুরি যায়।

৯৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা শুভ্রা দালাল তখন জানান, তিনি স্কুল খুলতে এসে দেখেন, দরজার তালা ভাঙা। স্কুলের ভেতর থেকে চুরি গেছে ১ কুইন্টাল ৭৫ ছিল চাল ও ২৫ কেজি মুসুরির ডাল। ঘটনা দেখেই সঙ্গে সঙ্গে তিনি পাড়ার লোকেদের ডাকেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লাউদোহার দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ।

শুভ্রদেবী জানান, তাঁর সেন্টারের ২৫ কেজি মুসুরির ডাল চুরি গেছে। বাকি যে চাল চুরি গেছে তা ছিল পাশের ৪৬ নম্বর সেন্টারের। সেন্টারের দিদিমণিরা ছুটিতে থাকায়, তাঁদের চাল এই সেন্টারে রাখা ছিল বলে জানান তিনি।

দুর্গাপুরে ছিনতাই-

এদিকে দুর্গাপুরের (Durgapur) প্রাণকেন্দ্র সিটি সেন্টারে (City Centre) ছিনতাইয়ের (Snatching) ঘটনায় গ্রেফতার দুই দুষ্কৃতী। টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ধৃতদের নাম- আশিস লাল ও সানি দুসাদ। তারা উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) হালিশহরের বাসিন্দা।

গত ২৯ অগাস্টের ঘটনা। মামরা বাজারের ব্যবসায়ী সূর্য লোহার দুর্গাপুর সিটি সেন্টারের একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা তুলে তা ব্যাগে ভরে স্কুটি করে যাচ্ছিলেন বলে দাবি। সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী সূর্য লোহারের ব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ। ঘটনায় দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ। 

মঙ্গলবার ওই দুই দুষ্কৃতী ফের বাইকে করে ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্গাপুরে আসে। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ভিড়িঙ্গি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় একটি বাইক ও বেশ কয়েকটি মোবাইল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget