এক্সপ্লোর

Kolkata Arms Recovery : সঙ্গে বোঝাই করা ভয়ঙ্কর অস্ত্র ! শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে নামতেই পুলিশের জালে

তাহলি কি শিয়ালদা স্টেশন পাচারের হটস্পট হয়ে উঠছে? গত কয়েক মাসে শিয়ালদা স্টেশন থেকে অস্ত্র উদ্ধারের একাধিক ঘটনা ঘটেছে।

 

সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, কলকাতা: ফের খাস কলকাতায় উদ্ধার হল কাঁড়ি-কাঁড়ি অস্ত্র, তাও আবার জনবহুল  শিয়ালদা স্টেশনে। ট্রেন থেকে নামতেই অস্ত্র সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স ( STF )। ধৃত হাসান শেখ মালদার কালিয়াচকের বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তির কাছ থেকে চারটি সেভেন MM পিস্তল ও দুটি ওয়ান শটার-সহ ৬টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। আগ্নেয়াস্ত্রগুলি বিহারে তৈরি বলে অনুমান পুলিশের । পুলিশ সূত্রে খবর, বিহারের খাগাড়িয়া থেকে সড়কপথে অস্ত্র নিয়ে আসা হয় মানসিং জেলায়। সেখান থেকে ট্রেনে করে মালদার কালিয়াচক হয়ে কলকাতায় আসে অস্ত্র পাচারকারী। আগে থেকে খবর ছিল পুলিশের কাছে। ভোর সাড়ে ৫টার পর শিয়ালদা স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে নামতেই অস্ত্র পাচারকারীকে পাকড়াও করে পুলিশ। তার ট্রলি ব্যাগে জামাকাপড়ের তলায় লুকিয়ে এনেছিল অস্ত্র-গুলি। কী উদ্দেশে এই অস্ত্রগুলি নিয়ে কলকাতায় এসেছিল সে ? নাশকতার উদ্দেশ্য ছিল নাকি অন্য কোথাও পাচার করা হত অস্ত্রগুলি ? নাকি চুরি-ডাকাতির ঘটনা ঘটানোর জন্যই অস্ত্র জড়ো করা হচ্ছিল? একাধিক সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ।                 

এই প্রথম নয়, হাল আমলে একাধিক বার  কলকাতা থেকে উদ্ধার হয়েছে  বেআইনি অস্ত্র।  তাহলি কি শিয়ালদা স্টেশন পাচারের হটস্পট হয়ে উঠছে? গত কয়েক মাসে শিয়ালদা স্টেশন থেকে অস্ত্র উদ্ধারের একাধিক ঘটনা ঘটেছে।

গত ২৭ জানুয়ারি সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে আগ্নেয়াস্ত্র, গুলি-সহ উত্তরপ্রদেশের ৫ জন দুষ্কৃতীকে 
গ্রেফতার করে কলকাতা পুলিশের STF. উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি। এর আড়াই মাস আগে, গত বছরের ৯ নভেম্বর শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বাজার থেকে ৩টি ওয়ান শটার ও ২টি 7MM পিস্তল ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার হয়। ঝাড়খণ্ডের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF. চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বড়বাজার থেকে উত্তরপ্রদেশের তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF. উদ্ধার হয় দুটি সেভেন MM ও নাইন MM পিস্তল এবং ১৭ রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয় উত্তরপ্রদেশের নম্বর প্লেটের একটি গাড়ি। এবার ভরা শিয়ালদা স্টেশন থেকে বোঝাই করা অস্ত্র সহ এক ব্যক্তিকে ধরা হল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget