এক্সপ্লোর

Chandranath Rath Death: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুনে, বারাণসী থেকে গ্রেফতার আরও ১

Suvendu Adhikari PA Chandranath Rath: সূত্রের খবর, যাকে গ্রেফতার করা হয়েছে, সেই ব্যক্তির নাম, পুনিত রাই

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়।
  • চন্দ্রনাথ রথ খুনে উত্তরপ্রদেশ থেকে আরও এক শুটারকে গ্রেফতার করল সিবিআই।
  • ঘটনার পিছনে কারা, তা এখনও তদন্তে স্পষ্ট হয়নি।
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

কলকাতা: তখনও মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেননি, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সদ্য জয়লাভ করেছে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে প্রথম পদ্ম ফুটেছে, জোরকদমে চলছে সরকার গঠনের প্রক্রিয়াও। তবে এর মধ্যেই ভয়াবহ সেই খুনের ঘটনা ঘটে যায়। রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে, গাড়ি দিয়ে রাস্তা আটকে, পরপর গুলি করে খুন করা হয়, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। মধ্যমগ্রামের কাছে রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে, নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। সেই ঘটনার ভয়াবহতা এতটাই যে, গোটা বাংলা কেঁপে উঠেছিল। একেবারে পরিকল্পনা করে, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল বর্তমান মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ককে। ভয়াবহ এই ঘটনার তদন্ত ও শুরু করা হয়েছিল। সেই মামলায় গ্রেফতার করা হল, আরও এক শ্যুটারকে!

চন্দ্রনাথ রথ খুনে গ্রেফতার আরও ১

এই ঘটনার তদন্ত চালাচ্ছে CBI. আর এবার সেই মামলায় গ্রেফতার করা হল আরও এক শার্প শ্যুটারকে। সূত্রের খবর, যাকে গ্রেফতার করা হয়েছে, সেই ব্যক্তির নাম, পুনিত রাই। উত্তরপ্রদেশের বারাণসী থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করল CBI. এই ব্যক্তিকে চন্দ্রনাথ রথ খুনের ঘটনার অন্যতম চক্রী বলে মনে করা হচ্ছে। এই পুনিত রাইকে কলকাতায় নিয়ে আসা হবে, এরপরে আদালতে পেশ করা হবে তাকে। ইতিমধ্যেই চন্দ্রনাথ রথ খুনে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে কেন ভয়াবহভাবে খুন করা হল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে, এই খুনের পিছনে আসলে রয়েছে কী কারণ, কে বা কারা রয়েছে এর পিছনে.. তা এখনও পর্যন্ত তদন্তে সামনে আসেনি।

চন্দ্রনাথের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, আপ্লুত পরিবার

কয়েকদিন আগেই চন্দ্রনাথ রথের শেষকৃত্যে তাঁর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন চন্দ্রনাথ রথের মা বলেন, 'উনি যে আমাদের বাড়ি এসেছেন, এ আমার পরম সৌভাগ্য। অনেকে পদ পাওয়ার পরে ভুলে যান, কিন্তু উনি আমার ছেলেকে মনে রেখেছেন। ছেলেকে মনে রেখে আমার বাড়ি পর্যন্ত এসেছেন, উনিও কান্নাকাটি করছেন। উনি বলেছেন, আমাদের পরিবারের পাশে সবসময়ের জন্য রয়েছেন। উনি ও বলেছেন, উনি দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছেন।' এদিন চন্দ্রনাথ রথের মা আরও বলেন, 'উনি (শুভেন্দু অধিকারী) বলছেন, 'আমি নিরাপত্তা নিতে বলেছিলাম। নিজের প্রতি অবহেলা করেই হয়তো নেয়নি। তবে উনিও কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছেন। আমাদের ওঁর ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে। উনি যেহেতু মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই উনি এর বিচার করবেন। আমরা বিচার চাইছি। ভবানীপুরের হারটা হয়তো মাননীয়া মেনে নিতে পারেননি, তার জন্য ও হতে পারে। যাঁরা আমার ছেলের জীবনটা নিয়ে নিয়েছে, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক।'

আরও পড়ুন: RG Kar Case: RG Kar কাণ্ডে সন্দীপ ঘোষের বিরুদ্ধে নেওয়া হল কড়া পদক্ষেপ! বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Debraj Chakraborty: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget