এক্সপ্লোর

Election 2026 Rules: প্রত্যেক বিধানসভা কেন্দ্রে থাকবে একজন করে পর্যবেক্ষক, ড্রোনে চলবে মনিটরিং, জানালেন CEO

Election 2026: এদিন চিফ ইলেকশন অফিসারের তরফ থেকে আরও জানানো হয়েছে, পরিস্থিতি দেখে ড্রোনে মনিটরিং করবেন পুলিশ পর্যবেক্ষক

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নির্বাচনে প্রতি বিধানসভা কেন্দ্রে পর্যবেক্ষক, ড্রোনে নজরদারি।
  • রাজ্যে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে পারে।
  • বিভিন্ন দল প্রার্থী তালিকা প্রকাশ করে প্রচারে নামল।
  • সিপিএম তারুণ্যে ভরসা রেখে ১৯২ আসনে প্রার্থী ঘোষণা।

কলকাতা: গতকাল, অর্থাৎ রবিবার ভোট ঘোষণা হওয়ার পরেই সোমবার আংশিক প্রার্থীতালিকা ঘোষণা করেছে সিপিএম ও বিজেপি। আগামীকাল প্রার্থীতালিকা প্রকাশ করার কথা তৃণমূলের। আর তার আগেই, নির্বাচন নিয়ে জারি হল একগুচ্ছ নিয়ম! চিফ ইলেকশন অফিসারের তরফ থেকে আজ জানানো হয়েছে, প্রত্যেক বিধানসভা কেন্দ্রে থাকবে একজন করে পর্যবেক্ষক। পর্যবেক্ষকরা কী করছেন, মনিটরিং হবে রিয়েল টাইম। অর্থাৎ, ২৯৪টি কেন্দ্রেই থাকবে একজন করে পর্যবেক্ষক। 

এদিন চিফ ইলেকশন অফিসারের তরফ থেকে আরও জানানো হয়েছে, পরিস্থিতি দেখে ড্রোনে মনিটরিং করবেন পুলিশ পর্যবেক্ষক। ১ থেকে দেড় কিমি এলাকায় চলবে নজরদারি। পাশাপাশি আজ আরও জানানো হয়েছে, ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী। ২ দফায় ভোটের জন্য রাজ্যে আসছে বিপুল কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই রাজ্যে ৪৮০ কোম্পানি, আসতে পারে আরও ২ হাজার কোম্পানি। ধাপে ধাপে আসতে পারে মোট আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে ভোটের সময় থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী।

অন্যদিকে গতকাল ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই বেজে গেল ভোটের দামামা। আর প্রার্থী তালিকা প্রকাশ হতেই প্রচারে নেমে পড়লেন প্রার্থীরা। ভবানীপুরে শুভেনদু অধিকারীর সমর্থনে দেওয়াল লেখা শুরু করে দেন কর্মীরা। নন্দীগ্রামে হয় বিজেপির মিছিল। সোমবার বামেদের প্রার্থী তালিকা বেরনোর পর প্রচারে নামেন যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য, দমদম উত্তরের প্রার্থী দীপ্সিতা ধর। অন্যদিকে, মেদিনীপুর থেকে প্রার্থী হওয়ার পর, SUC নেত্রী সুশ্রিতা সোরেনকে নিয়ে উচ্ছ্বাস দেখা যায় কর্মীদের মধ্যে। আলিপুরদুয়ারে আবার বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে পার্টি অফিসে ভাঙচুর চালায় ক্ষুব্ধ কর্মী সমর্থকরা।

অন্যদিকে, ফের তারুণ্যে ভরসা রাখল সিপিএম। আজ প্রথম দফায় ১৯২ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট।মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর, কলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়, সায়নদীপ মিত্রদের প্রার্থী করল সিপিএম। যাদবপুর থেকে প্রার্থী করা হল বিকাশ ভট্টাচার্যকে। প্রার্থী করা হয়েছে বাম আমলের দুই মন্ত্রীর ছেলেকেও। ২১-এর পর ছাব্বিশ! ফের একবার তারুণ্যের ওপর ভরসা রাখল বামেরা। গত বিধানসভা নির্বাচনের মতো এবারও প্রার্থী করা হল সিপিএমের তরুণ তুর্কিদের! প্রার্থী করা হল মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর, সায়নদীপ মিত্র, সপ্তর্ষি দেব, কলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো যুব প্রজন্মকে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget