এক্সপ্লোর

Monsoon Rice:দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কি ধাক্কা দেবে ধানের ফলনে? আশঙ্কা নানা মহলে

West Bengal Weather: দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি প্রায় ৪০ শতাংশ। ফল? দক্ষিণবঙ্গের ধান চাষে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা, মনে করছেন কৃষিকাজের সঙ্গে জড়িত সকলে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: এক মাস হয়ে গেল দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষা (Monsoon) পা রেখেছে। অথচ এখনও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি (Shortage Of Rainfall) প্রায় ৪০ শতাংশ। কলকাতাতেই প্রায় ৫০ শতাংশের কাছাকাছি বৃষ্টির ঘাটতি দাঁড়িয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনে এই ঘাটতি মেটার সম্ভবনা দেখছেন না আবহবিদরা। ফল? দক্ষিণবঙ্গের ধান চাষে (Paddy Production) ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা, মনে করছেন কৃষিকাজের সঙ্গে জড়িত সকলে।

কোথায় আশঙ্কা?
দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে ছিল ১৯ শে জুন নির্ধারিত সময়ের আট দিন পর। তারপর এক মাস কেটে গেলেও বৃষ্টির ঘাটতিতে ভুগছে দক্ষিণ বঙ্গ। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির হাহাকার বলা চলে। পয়লা জুন থেকে এযাবৎ গোটা রাজ্যে বৃষ্টির ঘাটতি তেরো শতাংশ। তারমধ্যে শুধু দক্ষিণবঙ্গেই ঘাটতির পরিমাণ ৩৬ শতাংশ। কলকাতাতেই প্রায় পঞ্চাশ শতাংশ বৃষ্টির ঘাটতি। বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলায় বৃষ্টির ঘাটতি অনেকটাই বেশি।

কোথায় কত ঘাটতি?
হিসেব বলছে, ১ জুন থেকে এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি শতাংশের হারে,

রাজ্যে সার্বিক ঘাটতি ১৩%
দক্ষিণবঙ্গে সামগ্রিক ঘাটতি ৩৬%
কলকাতায় ঘাটতি ৪৭%
পুরুলিয়া ঘাটতি ৬২%
বাঁকুড়ায় ঘাটতি ৫৮%
হাওড়ায় ঘাটতি ৫৩%
পশ্চিম মেদিনীপুরে ঘাটতি ৫২%
মুর্শিদাবাদে ঘাটতি ৪৮%

উত্তরবঙ্গের সঙ্গে ফারাক...
বর্ষার এই মরসুমে উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে ২১ শতাংশ বেশি। সেখানে ভারী থেকে অতি ভারী, কখনও প্রবল বৃষ্টি হয়েছে। মৌসুমী অক্ষরেখা বেশিরভাগ সময় সক্রিয় ছিল উত্তরবঙ্গে। আর দক্ষিণবঙ্গে গত এক মাসে মৌসুমী অক্ষরেখা একবারের জন্যও সক্রিয় হয়নি। তাই দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি দূরস্থান, ভারী বৃষ্টিরও দেখা নেই। এই কারণেই বর্ষা প্রবেশের এক মাস পরেও কার্যত বৃষ্টির পথ চেয়ে রয়েছে দক্ষিণবঙ্গ। ধান চাষের মরশুমে এর প্রভাব পড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের চাষীদের এখনই আসার কথা শোনাতে পারছেন না আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস বলছে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই ঘাটতি পূরণ সম্ভব নয়। গত এক দেড় মাসে যে কয়েকটি ঘুর্নাবর্ত বা সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তা বেশিরভাগই ওড়িশা উপকূলে। তাই তাদের প্রভাব দক্ষিণবঙ্গে পড়েনি। আগামী দিনে বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সিস্টেম তৈরি না হলে রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি পূরণ সম্ভব নয় বলেই  মনে করছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে অশনি সঙ্কেত যা দূর করতে এখন ঘন-কালো বর্ষার মেঘের অপেক্ষায় ধানচাষের সঙ্গে জড়িত সকলে।

 

আরও পড়ুন:ভোটে গণ্ডগোলের জেরে অভিযুক্তদের জেল হেফাজতে পাঠিয়ে বিপাকে বিচারক, দুর্গাপুর মহকুমা আদালতে চাঞ্চল্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget