এক্সপ্লোর

Panagarh News:'আসছি ঠাম্মি বলে চলে গেল...' পানাগড়ে তরুণীর মৃত্যুতে শোকে পাথর ঠাকুরমা

West Bengal News: মৃতের মায়ের অভিযোগ, কাঁকসা থানায় দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল মেয়ের গাড়ি চালক ও সহযাত্রীদের।

আবির দত্ত, চন্দননগর: রাতের হাইওয়েতে বেলাগাম তাণ্ডব এবং প্রায় ২০ কিলোমিটার পিছু ধাওয়া করে, বার বার গাড়িতে ধাক্কা মারার অভিযোগ। ঘটনার পর একটা দিন কেটে গেছে। এখনও পর্যন্ত গ্রেফতারি শূন্য। একদিকে ২০ কিলোমিটার ধাওয়া করে তরুণীকে কটূক্তি, অশালীন ইঙ্গিত করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আরেক দিকে, পুলিশের দেওয়া দুটি গাড়ির মধ্যে রেষারেষির তত্ত্ব। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে পাথর পরিবার। 

 

২৭ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়। মাত্র ৮ মাস আগে, মৃত্য়ু হয়েছে ক্য়ানসার আক্রান্ত বাবার। বাড়িতে মা, দিদা ও ঠাকুমা। সবকটা বয়স্ক মানুষ। চোখের জল ধরে রাখতে পারছেন না। সদা হাস্যমুখ মেয়েটা আর নেই তা এখনও বুঝেও বুঝতে চাইছেন না বৃ্দ্ধা ঠাকুরমা। এদিন তিনি বলেন, "আমি চাইছি যাঁরা এই নৃশংস কাজটা করেছে তাঁরা যেন শাস্তি পায়। মৃত্যুদণ্ড হয় যেন। আমার নাতনিটা চলে গিয়েছে। আমার নাতনি... কোথায় তদন্ত? কিছুই তো আসেনি। কেউ আসেনি। আমার নাতনিটা চলে গেল, আসছি ঠাম্মি বলে চলে গেল। পরের দিন সকালে বডি এল।'' 

ছোট থেকে নাচে, গানে পারদর্শী। বরাবরই নিজে কিছু করে দেখানোর চেষ্টা। সেখান থেকেই নিজের নাচের ট্রুপ। নিজের ইভেন্ট ম্য়ানেজমেন্ট সংস্থা। তাঁর ভরসাতেই চলত সংসার। সেই মেয়েটার এমন ভয়ঙ্কর পরিণতি, বিশ্বাস নিতে পারছেন না কেউ। পানাগড়ের এই ঘটনা ফের একবার প্রশ্নের মুখে ফেলে দিল নারী নিরাপত্তাকে। এরই মধ্যে রেষারেষির তত্ত্ব খাড়া করেছে পুলিশ। যা নিয়ে সরব হয়েছে মৃতার পরিবার। 

পুুলিশের তত্ত্ব খারিজ করে পানাগড়ে গাড়ি উল্টে মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা বলেন, গাড়ির রেষারেষি নয়, মত্ত যুবকদের অশালীন আচরণ আর গাড়ির ধাক্কাতেই মেয়ের মৃত্যু হয়েছে। প্রশ্ন তুলেছেন, এ রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়েও। তিনি বলেন, "আমার মেয়ের গাড়ি চালক রেষারেষি করবে না। ওরা ধাওয়া করাতেই এই ঘটনা ঘটেছে। পরের পর মদের দোকান খুলছে, মত্ত দুষ্কৃতীদের দাপট তো বাড়বেই। কন্যাশ্রী আছে, কিন্ত কন্যারাই থাকছে না। হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার কাদের জন্য? আমার মেয়ে ছিল পরিবারের একমাত্র রোজগেরে, ওর ওপর নির্ভরশীল আমি, আমার মা ও শাশুড়ি। আমার পরিবারটা তো ভেসে গেল, এর দায় কে নেবে?''

আরও পড়ুন: West Burdwan Accident: নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা, ফের দুর্ঘটনার কবলে কুম্ভগামী গাড়ি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget