এক্সপ্লোর

Paschim Medinipur : BJP-র টিকিটে জিতে মানস ভুঁইঞার হাত ধরে তৃণমূলে যোগদান প্রার্থীর !

Sabang Vote : এবারের কানাইশোল বুথের তৃণমূল প্রার্থী পার্বতী মুর্মু হাঁসদাকে ১০৭টি ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী গঙ্গারানি সিং

অমিত জানা, সবং (পশ্চিম মেদিনীপুর) : পঞ্চায়েত ভোটপর্ব মিটতেই জায়গায় জায়গায় দলবদলের হিড়িক লেগেই রয়েছে। বিশেষ করে বিরোধী শিবির থেকে তৃণমূলে যোগদানের খবর সামনে আসছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন আরও এক বিজেপি প্রার্থী। গ্রাম পঞ্চায়েতের আসনে জিতে মানস ভুঁইঞার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। পশ্চিম মেদিনীপুরের সবং ৩ নং অঞ্চলের কানাইশোল বুথে বিজেপির জয়ী প্রার্থী গঙ্গারানি সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বুথের ৬২টি বিজেপি পরিবারের প্রায় ২৫০ জন গেরুয়া শিবিরে নাম লেখালেন।

এবারের কানাইশোল বুথের তৃণমূল প্রার্থী পার্বতী মুর্মু হাঁসদাকে ১০৭টি ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী গঙ্গারানি সিং। 
তৃণমূলে যোগদানকারী গঙ্গারানি বলেন, 'মমতা ব্যানার্জির কাজ ভাল লেগেছে । তাই আমি বিজেপিতে থাকতে পারলাম না, তৃণমূলের যোগ দিলাম। টিএমসি গ্রামের উন্নয়ন করবে। তাই আমি যোগদান করেছি, পঞ্চায়েত প্রার্থী হিসেবে।'

মানস ভুঁইঞা বলেন, 'তিনি মনে করেছেন তৃণমূল কংগ্রেস ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সাময়িক উত্তেজনায়, আবেগেরবশে বিজেপিতে দাঁড়িয়েছিলেন। তিনি স্বেচ্ছায় আমাদের ব্লক সভাপতির কাছে এসে দরখাস্ত করে যোগদান করেছেন। তাঁকে কেউ চাপ দেননি। তিন নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জয়ী প্রার্থী আছেন, আমাদের প্রধান করতে কোনও অসুবিধা নেই। কাউকে চাপ দিয়ে যোগদান করানো হয়নি। প্রায় ৬২টি পরিবারের আড়াইশো জন যোগদান করলেন আজ।'

এদিকে বিজেপির (BJP) জয়ী প্রার্থীদের টাকার বিনিময়ে তৃণমূলে (TMC) যোগদান করানোর জন্য চাপ দিচ্ছেন খোদ বিজেপির জেলা সভাপতি। এমনই অভিযোগ ওঠে। যে কারণে আত্মগোপন করেন পাঁশকুড়ার কেশাপাট ও মাইশোরা গ্রাম পঞ্চায়েতের প্রায় ২২ জন বিজেপি পঞ্চায়েত সদস্য। এই অভিযোগ ওঠে বিজেপির জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় ও জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামাণিকের বিরুদ্ধে। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই তৃণমূলে যোগ দেওয়ানোর জন্য মোটা অঙ্কের প্রলোভন দেখিয়ে প্রস্তাব দেওয়া হচ্ছে। বিজেপি নেতা জগদীশ প্রামাণিক মুখে কুলুপ আঁটেন।

অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন বিজেপি জেলা সভাপতি। তৃণমূলের দাবি, এটা বিজেপির আদি-নব্যের কোন্দল।

আরও পড়ুন ; 'মমতা দুর্নীতির সঙ্গে যুক্ত..TMC-র আরও একটি চুরি ফাঁস করব', হুঁশিয়ারি শুভেন্দুর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget