এক্সপ্লোর

Panchayat Poll 2023 : অশান্তি তুঙ্গে , ডোমকলে তৃণমূল অঞ্চল সভাপতির কোমরে গোঁজা আগ্নেয়াস্ত্র!

Murshidabad Panchayat Poll 2023 : মনোনয়ন-অশান্তির মাঝএ উত্তপ্ত ডোমকলে তৃণমূল অঞ্চল সভাপতির কাছ থেকে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র।  কোমরে গোঁজা ছিল আগ্নেয়াস্ত্রটি! 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ :  পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল ( Domkal Murshidabad ) । সিপিএম-কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কার্যত খণ্ডযুদ্ধে জড়াল শাসক-বিরোধী দু’পক্ষ। শেষপর্যন্ত উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। 

রণক্ষেত্র ডোমকল

মনোনয়ন-অশান্তির মাঝএ উত্তপ্ত ডোমকলে তৃণমূল অঞ্চল সভাপতির কাছ থেকে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র।  কোমরে গোঁজা ছিল আগ্নেয়াস্ত্রটি!  সারাংপুর অঞ্চলের তৃণমূল সভাপতি বাসির মোল্লার কাছ থেকে সেই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে পুলিশ। সেসময় ডোমকল বিডিও অফিস ঘিরে ছিল তৃণমূলের সশস্ত্র বাহিনী! সকাল থেকেই মুর্শিদাবাদের ডোমকলে সিপিএম-কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দু’পক্ষের মধ্যে মারপিট, ধস্তাধস্তি, বাঁশ-লাঠি নিয়ে ধাওয়া কিছুই বাদ ছিল না। দফায় দফায় উত্তেজনা যুদ্ধ ক্ষেত্রের চেহারা নেয় ডোমকল বিডিও অফিস চত্বর। তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন বাম-কংগ্রেস কর্মীরা। পরিস্থিতে সামাল দিতে নামানো হয় র‍্যাফ, কমব্যাট ফোর্স। 

আঠারোর ভোট-অশান্তির ছবি ফিরতে চলেছে তেইশে?

৮ জুলাই, শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোট। গ্রামবাংলার ভোট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদে একের পর এক হিংসার ঘটনায় উঠে আসছে একটাই প্রশ্ন, আসন্ন পঞ্চায়েত ভোটে কি অশান্তির এপিসেন্টার হতে চলেছে মুর্শিদাবাদ? আঠারোর ভোট-অশান্তির ছবি ফিরতে চলেছে তেইশে? উত্তর দেবে সময়। 

দিকে দিকে  অশান্তি 

শুধু ডোমকল নয়, রাজ্যের জায়গায় জায়গায় উঠল মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ। বাঁকুড়ার বিষ্ণুপুরে মনোনয়ন ঘিরে অশান্তি। বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিষ্ণুপুর
গ্রামীণ মণ্ডল ১-এর সভাপতি তপন মাজুরির নেতৃত্বে এদিন ৫০ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। বিডিও অফিসে ঢোকার আগেই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।

বীরভূমের লাভপুরে মনোনয়ন জমা দিতে আসার সময়, বিজেপি কর্মীদের মারধর, মণ্ডল সহ সভাপতির পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। লাভপুরের জামনা অঞ্চলের বিজেপির মণ্ডল সহ সভাপতি সোমনাথ মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ২ বিজেপি কর্মী আহত।

মনোনয়ন ঘিরে আসানসোলের বারাবনিতে উত্তেজনা। তৃণমূল ও সিপিএম কর্মীদের সংঘর্ষ। বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে আসার সময় দুই দলের সংঘর্ষ বাধে। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল ও সিপিএম। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেতুগ্রাম ১ নম্বর ব্লকেও মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম। লাঠিসোটা নিয়ে সিপিএম প্রার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত ৩ সিপিএম প্রার্থী। আহতদের কেতুগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।  

সেরা শিরোনাম

Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget