Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Panihati BJP Worker Murder Case Update: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, কী বললেন ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের প্রধান রাহুল সিনহা ?

সমীরণ পাল,আশাবুল হোসেন,শিবাশিস মৌলিক: পানিহাটিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলল ফ্য়াক্ট ফাইন্ডিং কমিটির সদস্য়রা। বৃহস্পতিবার ৩ সদস্য়ের প্রতিনিধি দল কথা বলেন শোকাহত পরিবারের সঙ্গে। অতীতে এমন ঘটনায় কত তাড়াতাড়ি ধামাচাপা দেওয়া যায়, তার ব্য়বস্থা করা হতো। কিন্তু আমরা ধামাচাপার রাস্তায় হাঁটিনি। মন্তব্য় ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের প্রধান রাহুল সিনহার। পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরা।
উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্য়ুতে সামনে এসেছিল দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। মুখ খুলেছিলেন খোদ মৃত বিজেপি কর্মীর স্ত্রী। পানিহাটি ১ নম্বর মণ্ডল বিজেপি মৃতের স্ত্রী ও মণ্ডল সম্পাদক রুমা সাহা বলেন, অনিচ্ছাকৃত নয়, এটা ইচ্ছাকৃত। ওঁকে(মৃত বিজেপি কর্মী) ওখানে এতটাই ধাক্কাধাক্কি করা হয়েছে, উনি ওটা নিতে পারেননি। বিজেপির লোকেরা ছিল।' সেই ঘটনায় বৃহস্পতিবার নিহত বিজেপি কর্মীর বাড়িতে যায় দলের ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। পানিহাটি ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের প্রধান রাহুল সিনহা বলেন, যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে সেরকম রাজদীপ যে আমাদের এখানকার যুব মোর্চার সভাপতি এবং ননী যে এখানকার শক্তিকেন্দ্র প্রমুখ তাদের সঙ্গে কথা বলি। অতীতে আমরা দেখেছি কত তাড়াতাড়ি ধামাচাপা দেওয়া যায় তার ব্য়বস্থা করত কিন্তু আমরা ধামাচাপার রাস্তায় হাঁটিনি। আমরা পরিষ্কারভাবে বিষয়টার অভ্য়ন্তর পর্যন্ত যেতে চাই। ভেতর থেকে যদি কোনও রোগ থাকে, সেই রোগ সারাতে চাই ।
শনিবার, পানিহাটির ঈশ্বর চ্যাটার্জী রোডে দোকানের সামনে গন্ডগোল শুরু হয়। অভিযোগ, এক ব্যবসায়ীর উপর হামলা চালায় পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপির যুব মোর্চার সভাপতি রাজদীপ দাস ও তার দলবল। ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে রাজদীপ দাস ও তার দলবলের হাতে আক্রান্ত হন বিজেপির মণ্ডল সম্পাদক রুমা সাহা। অভিযোগ, স্ত্রীকে বাঁচাতে গেলে বেধড়ক মার খেতে হয় স্বামী অরূপ সাহাকেও। পরে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি।সাগর মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় ১৬ নভেম্বর বিজেপির তরফে গঠন করা হয় ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। পানিহাটির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম প্রধান রাহুল সিনহা বলেন, বিভিন্ন সংবাদপত্র নানারকম খবর করছে। এই বিষয়টা সত্য়ি কী আছে, যাচাই করার জন্য় রাজ্য়ের সভাপতি শমীক ভট্টাচার্য, একটি ফ্য়াক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছে। সেই ফ্য়াক্ট ফাইন্ডিং কমিটির মধ্য়ে ৩ জন আমরা এসেছি এখানে।'এই ঘটনার পরই তৃণমূল ছেড়ে আসাদের বিজেপিতে নেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।
পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেন,' চণ্ডীদা আমাদের জেলা প্রেসিডেন্ট। সে প্রত্য়েকটা ওয়ার্ডে এক একজন করে কনভেনর বসিয়ে দিয়েছে, সবাই তৃণমূলের লোক বেশিরভাগই। সে (নির্মল ঘোষ) এতটাই সক্রিয় হয়েছে, আমাদের কিছু কিছু বিজেপির লোকেরাও তার সঙ্গে (নির্মল ঘোষ) গিয়ে দেখা করছে।'পানিহাটির ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের প্রধান রাহুল সিনহা বলেন, কোনও অস্বস্তির কিছু নেই। বিধায়িকার সঙ্গে (রত্না দেবনাথ) পরিষ্কার কথা হয়েছে। মৃত বিজেপি কর্মীর বাড়িতে দলের ফ্য়ান্ড ফাইন্ডিং টিমের যাওয়া নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম-ও।পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্য়ুর ঘটনায়, অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। কিন্তু, গ্রেফতারির সংখ্যা এখনও পর্যন্ত শূন্য।
Before You Go
Medical College | "তাণ্ডবে কিছু বহিরাগতও ছিল, তাদের চিহ্নিত করা হচ্ছে", বললেন স্বাস্থ্যমন্ত্রী





















