এক্সপ্লোর

Para Teachers Protest: 'মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করা অবধি...', স্থায়ীকরণ থেকে শূন্যপদে নিয়োগ, একাধিক দাবিতে আজ রাজপথে পার্শ্ব শিক্ষকরা

Teachers Protest: ইপিএফ চালু, শূন্য পদে দ্রুত নিয়োগ, বেতন পরিকাঠামোর সংস্কার ও নিজেদের স্থায়ীকরণ-সহ বিভিন্ন দাবি নিয়ে ফের একবার পথে নামলেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যরা।

Para Teachers Protest: ভোটের আগে ফের রাজপথে পার্শ্ব শিক্ষকেরা। আজ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের ডাকে কালীঘাট অভিযান (Kalighat Abhijan) কর্মসূচির কথা ছিল। কিন্তু পুলিশের (Police) তরফে সে অনুমতি মেলেনি। তাই শিয়ালদা (Sealdah) থেকে কলেজ স্কোয়ার (College Square) পর্যন্ত মিছিল শুরু করেছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪ হাজার পার্শ্ব শিক্ষক এই মিছিলে অংশ নিয়েছেন। দুপুর-রোদ উপেক্ষা করে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে শিয়ালদা থেকে কলেজ স্কোয়ারের দিকে এগিয়ে যান তাঁরা। 

একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার পথে নামেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যরা। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরেই পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ নিয়ে আশ্বাস দেওয়া হয়েছিল। পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ হবে, এই মর্মে আশ্বাস দেওয়া হলেও বর্তমান চিত্রটা একেবারেই অন্যরকম। মাঝের প্রায় ১৫ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত স্থায়ীকরণের কোনও ঘটনাই ঘটেনি। এবার ইপিএফ চালু, শূন্য পদে দ্রুত নিয়োগ, বেতন পরিকাঠামোর সংস্কার ও নিজেদের স্থায়ীকরণ-সহ বিভিন্ন দাবি নিয়ে ফের একবার পথে নামলেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যরা। হাতে বড় ব্যানার, গলায় স্লোগান - মিছিলে অংশ নিয়েছেন প্রায় ৪ হাজার পার্শ্ব শিক্ষক।  

কালীঘাট অভিযান কর্মসূচি আগেই নাকচ করে দেয় পুলিশ। দীর্ঘ টালবাহানার পর মিছিলের রুট বদলে দেওয়া হয়। সেই প্রসঙ্গে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের এক সদস্য বলেন, "আমরা পুলিশের সঙ্গে সহযোগিতা করছি। পুলিশ আমাদের বলছে এই পথ দিয়ে নিয়ে যাবে। দেখি কোথায় নিয়ে যায়! যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করব ততক্ষণ আমরা কলকাতার রাজপথ ছাড়ছি না। এর জন্য যদি কিছু হয়, তার জন্য সরকার দায়ী থাকবে, পুলিশ দায়ী থাকবে।"  

নিজেদের দাবিদাওয়া প্রসঙ্গে মঞ্চের এক সদস্য বলেন, "সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে বলা হয়েছে চাকরিতে জয়েনিং ডেট থেকে ইপিএফ দিতে হবে। সেটা এই সরকার দেয়নি। আমাদের একটাই দাবি, মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ। উনি ২০০৯ সালে আমাদের সভায় এসে বলেছিলেন তাঁর প্রথম কাজ হবে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ। আজ পর্যন্ত করেননি। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রথম ক্যাবিনেট বৈঠকে তিনি ঘোষণা করেছিলেন ৬ মাস থেকে ৩ বছরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা হবে। ১৫ বছর কেটে গেলেও একটাও পার্শ্ব শিক্ষককে তিনি স্থায়ী করেননি। দেনার দায়ে, অনাহারে ও বিনা চিকিৎসায় একে একে বহু পার্শ্ব শিক্ষক পৃথিবী ছেড়ে চলে গেছেন।" 

কালীঘাট অভিযানের রুট পরিবর্তন করার পরে যদি কলেজ স্কোয়ারে পুলিশ আটকায় তবে তার পাল্টা হবে. হুঁশিয়ারি তাঁদের। বললেন, "আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি, শান্তিপূর্ণ থাকার চেষ্টা করব। পুলিশ যদি আমাদের কোনওরকম চোখরাঙানি দেয়, তাহলে আজ পাল্টা হবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget