এক্সপ্লোর

Park Circus: পুরসভার নিকাশি পাইপলাইনে কাজের সময় বিপত্তি, মাটি চাপা পড়ে মৃত্যু একুশ বছরের শ্রমিকের

Park Circus Death: মৃতের পরিবারের অভিযোগ, ধস আটকানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। নিয়ম মেনে কাজ হচ্ছে কি না, তা নিয়ে নজরদারি চালায়নি পুরসভাও।

সুদীপ্ত আচার্য এবং ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: পার্ক সার্কাসের (Park Circus) সুরাবর্দি রোডে পুরসভার (Municipality) নিকাশি পাইপলাইনে কাজের সময় বিপত্তি। রাস্তা ধসে মাটি চাপা পড়ে মৃত্যু হল একুশ বছরের এক শ্রমিকের। এই ঘটনায় সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। 

বর্ষার আগে নিকাশির কাজ থমকে যাওয়ায় সমস্যা বাড়ল পুরসভার। মৃত শ্রমিকের নাম সলমন আলি মল্লিক। তিনি উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা। গতকাল রাত ৯টা নাগাদ ডন বস্কো স্কুলের কাছে সুরাবর্দি রোডের একাংশে ধস নামে। মাটির নীচে চাপা পড়ে যান ওই শ্রমিক। মাটি কাটার যন্ত্র এনে মিনিট কুড়ি পর তাঁকে উদ্ধার করে বেনিয়াপুকুর থানার পুলিশ। ন্যাশনাল মেডিক্যালে নিয়ে গেলে ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

মৃতের পরিবারের অভিযোগ, ধস আটকানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। নিয়ম মেনে কাজ হচ্ছে কি না, তা নিয়ে নজরদারি চালায়নি পুরসভাও। ফলে কাজের সময় শ্রমিকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

সহকর্মীর মৃত্যুর পরে সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে কাজ বন্ধ করে দেন অন্য শ্রমিকরা। কেন সুরক্ষার ব্যবস্থা না রেখে এভাবে নিকাশী কাজ চলছে সে নিয়ে প্রশ্ন তুলে কাজ বন্ধ করে দিলেন শ্রমিকরা।দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গড়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র। 

এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, 'দুর্ভাগ্যজনক ঘটনা। কেন এই ঘটনা ঘটল জানতে তদন্ত কমিটি গড়া হবে। মৃতের পরিবারের পাশে আছে পুরসভা।' তবে বর্ষার আগে এভাবে নিকাশির কাজ থমকে যাওয়ায় বাড়ল সমস্যা। তবে বর্ষার আগে এভাবে নিকাশির কাজ থমকে যাওয়ায় বাড়ল সমস্যা।

অন্যদিকে, মার্কেট নতুন করে তৈরি করতে চাইছে পুরসভা। কিন্তু তারজন্য জায়গা ছাড়তে বেঁকে বসেছেন ব্যবসায়ীরা। আর এ নিয়েই বিতর্ক তৈরি হয়েছে পার্ক সার্কাসে। কলকাতা পুরসভার অধীনে পার্ক সার্কাস মার্কেট। এখানে প্রায় পাঁচশো জন ব্যবসায়ী রয়েছেন। সম্প্রতি কলকাতা পুরসভা এই মার্কেট ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ী সমিতির দাবি, ব্যবসায়ীদের মৌখকভাবে পার্ক সার্কাস ময়দানে সরে যেতে বলা হয়েছে। কিন্তু এমনটা করতে নারাজ তাঁরা। ব্যবসায়ীদের দাবি, এক একটি অংশ করে মার্কেট তৈরি করা হোক। না হলে তাঁদের ব্যবসায় ক্ষতি হবে। 

এ নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছে পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ী সমিতি। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
June Malia: আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget