এক্সপ্লোর

Park Street: ২ মাস ধরে সহকর্মীদের হাতে হেনস্থা, বিরক্ত হয়ে গুলি চালিয়েছি, দাবি ধৃত সিআইএসএফ জওয়ানের

Park Street Case: জানা গিয়েছে, দু’ থেকে আড়াই মাস ধরে ঊর্ধ্বতন অফিসারের হাতে হেনস্থার শিকার হচ্ছিলেন।

ব্রতদীপ ভট্টাচার্য এবং আবীর দত্ত, পার্ক স্ট্রিট:  ব্যস্ত শহরে হাড়হিম করা শ্যুটআউট (Shootout)। বার্স্ট ফায়ারের শব্দে কেঁপে উঠেছিল ভারতীয় জাদুঘর (Indian Museum)। সিআইএসএফ (CISF) ব্যারাকে AK-47 থেকে চলে অন্তত ১৫ রাউন্ড গুলি। সহকর্মীর গুলিতে প্রাণ হারিয়েছেন এক ASI। গুলিবিদ্ধ হন এক অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট। দেড় ঘণ্টার টানটান উত্তেজনা পর গ্রেফতার করা হয়েছে হামলাকারী হেড কনস্টেবলকে।  

কিন্তু কেন এমন করলেন অভিযুক্ত?

জানা গিয়েছে, দু’ থেকে আড়াই মাস ধরে ঊর্ধ্বতন অফিসারের হাতে হেনস্থার শিকার হচ্ছিলেন। পুলিশের কাছে দাবি পার্ক স্ট্রিটে ভারতীয় জাদুঘরে বার্স্ট ফায়ারের ঘটনায় অভিযুক্ত CISF-এর হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্রর। খবর সূত্রের। গতকাল ভরসন্ধেয় ভারতীয় জাদুঘরে CISF-এর ব্যারাকে AK 47 রাইফেল থেকে পরপর ১৫ রাউন্ড গুলি চলে। সূত্রের খবর, অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষ যে গাড়িতে ছিলেন, সেই গাড়ি লক্ষ্য করে ১৩ রাউন্ড গুলি ছোড়েন অক্ষয়। গতকাল রাতেই ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল। পরে নিউ মার্কেট থানায় গিয়ে তারা CISF-এর গাড়িটিকেও পরীক্ষা করে।ধৃত CISF জওয়ানকে আজই তোলা হবে আদালতে। অন্যদিকে, জাদুঘর চত্বরে গুলিকাণ্ডের পরেই উল্টোদিকে MLA হস্টেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের QRT ভ্যান। 

আরও পড়ুন, গুলিতে এফোঁড় ওফোঁড় পুলিশের গাড়ি, চাপ চাপ রক্ত ভিতরের আসনে, হতাহতের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে! 

ঘটনার প্রেক্ষাপট

ঘটনাটি ঘটেছে, শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ। জাদুঘরের ভিতর আশুতোষ শতবার্ষিকী হলের কাছে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ Central Industrial Security Force বা CISF-এর ক্যাম্প। ডিউটি শেষ করে সেখানেই জড়ো হয়েছিলেন জওয়ানরা। সূত্রের দাবি, হঠাত্‍ই AK-47 থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্র। তাঁর গুলিতে মৃত্যু হয় CISF’র ASI রঞ্জিতকুমার সারেঙ্গির। গুলিবিদ্ধ হন সুবীর ঘোষ নামে CISF-এর অ্যাসিন্ট্যান্ট কমান্ডান্টকে ভর্তি করা হয়েছে SSKM হাসপাতালে। ঘটনার পরই এলাকায় ছুটে আসে পুলিশ ও বিপর্যয়য় মোকাবিলা বাহিনী। আসেন কলকাতা পুলিশের কমিশনার। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। প্রায় দেড় ঘণ্টার টানটান উত্তেজনা চলার পর, রাত ৮টা নাগাদ
অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News Live : 'এবার মিলবে পাপের ফল', ইন্দ্রনীলের গ্রেফতারির পরই কড়া প্রতিক্রিয়া বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তানের
'এবার মিলবে পাপের ফল', ইন্দ্রনীলের গ্রেফতারির পরই কড়া প্রতিক্রিয়া বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তানের
Chandranath Rath Muder : চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি
চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি
Arjun on Kajal : 'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

ভিডিও

R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো
Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget