এক্সপ্লোর

Parking Fees: পার্কিং-ফি তোলা হচ্ছে কুপন বা চিরকুট দিয়ে, গড়িয়াহাট থানার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Kolkata Car ParkIng Fees: পার্কিং ফি নিয়ে এই ছবি দেখে মনে হয়, বেনিময়টাই হয়তো এই শহরের নিয়ম। কিন্তু, কাদের অঙ্গুলিহেলনে চলছে এই অনিয়ম?

ময়ূখ ঠাকুর চক্রবর্তী এবং সঞ্চয়ন মিত্র, কলকাতা: POS মেশিন দিয়ে পার্কিং-ফি তোলার কথা। কিন্তু, কলকাতার (Kolkata) যত্রতত্র পার্কিং-ফি (Parking Fee) তোলা হচ্ছে কুপন বা চিরকুট দিয়ে। গড়িয়াহাট থানার (Gariahat Police Station) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন এক পার্কিংকর্মী। সবাই যেন POS মেশিন ব্যবহার করেন, তা দেখা হচ্ছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার।                

নিয়ম বলে কি কিছুই থাকবে না? অতিরিক্ত পার্কিং ফি নেওয়া হচ্ছে, বেআইনি পার্কিং হচ্ছে। টাকাও তোলা হচ্ছে চিরকুটে। কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার নিয়ম অনুযায়ী, পার্কিং জোনে পয়েন্ট অফ সেল বা POS মেশিন দিয়ে টাকা তোলার কথা। কিন্তু, কলকাতার যত্রতত্র পার্কিং-ফি তোলা হচ্ছে কুপন বা চিরকুট দিয়ে।

মিডলটন রো-র এই পার্কিংয়ে আসতেই আমাদের গাড়ির সামনে চলে এলেন এখানকার কর্মী। গাড়ির সামনে লাগিয়ে দিলেন একটি চিরকুট। এরপর শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে। এখানে আবার নতুন পদ্ধতি। গাড়ির কাচের ধুলোয় সাংকেতিংভাবে কিছু একটা লিখলেন পার্কিংকর্মী। রাসবিহারী অ্যাভিনিউ এবং লেক রোডেও একই ছবি। রাস্তার পাশে গাড়ি দাঁড় করাতেই পার্কিং কর্মী এসে চিরকুট লাগিয়ে দিলেন। শরৎ চ্যাটার্জি অ্যাভিনিউতে আবার, পার্কিংকর্মী POS মেশিনটাই বন্ধ করে রেখেছেন।

পার্কিং ফি নিয়ে এই ছবি দেখে মনে হয়, বেনিময়টাই হয়তো এই শহরের নিয়ম। কিন্তু, কাদের অঙ্গুলিহেলনে চলছে এই অনিয়ম? কারা নাড়ছে কলকাঠি?  নেপথ্যে কারা? 

এর সঙ্গে রয়েছে ফুটপাত দখল। ফুটপাত দখল করেই, ব্যবস্থা করা হয়েছে বাইক পার্কিংয়ের। ফুটপাত না পেয়ে মানুষকে নামতে হচ্ছে রাস্তায়। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কিন্তু, তাতে কী? পকেট তো ফুলে ফেঁপে উঠছে। পিছনে কাজ করছে কিছু অদৃশ্য হাত।

আরও পড়ুন, ফের দাপট দেখাবে শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা কি আছে ?

রাস্তার উল্টোপারে নেতাজি সুভাষ রোডে পার্কিংয়ের ব্যবস্থা।ডবল লাইন করে গাড়ি রাখা রয়েছে, নিশ্চিন্তে ঘুমোচ্ছেন ট্যাক্সিচালক। পিছনের গাড়ির চালকও পা তুলে শুয়ে রয়েছেন। এই রাস্তা ধরে এগিয়ে গেলে, পরের মোড়েও একই ছবি। 

এদিকে, কমিশনার বিনীত গোয়েল বলেন, 'আমরা নিয়মিত পুরসভার সঙ্গে কথা বলছি, বেনিয়ম আটকাতে কাজ করছি। POS যেন সবাই ব্যবহার করে তা দেখছি।' যে রাস্তায়, সিঙ্গল লাইনে গাড়ি পার্কিং করার কথা, সেখানে গাড়ি রয়েছে ডবল লাইন করে। রাস্তা হচ্ছে সরু। পদে পদে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। 
বাড়ছে যানজট।

 

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget