এক্সপ্লোর

Ballygunge: 'সংসদ এখনও প্যানেল প্রকাশ করেনি' আন্দোলন প্রত্যাহার করেও রাতভর ধর্নায় চাকরিপ্রার্থীরা

Ballygunge: অবিলম্বে প্যানেল প্রকাশ ও নিয়োগপত্র হাতে পাওয়ার দাবিতে গতকাল সকাল ১০টা থেকে ফের ধর্নায় বসেছেন ২০০৯-এর প্রাথমিকের দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা।

সৌমিত্র মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: আন্দোলন প্রত্যাহার করেও, বালিগঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের জেলা অফিসের সামনে ফের রাতভর ধর্নায় ২০০৯-এর প্রাথমিকের দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায়ের পর পাঁচদিন কেটে গেলেও সংসদ এখনও প্যানেল প্রকাশ করেনি। অবিলম্বে প্যানেল প্রকাশ ও নিয়োগপত্র হাতে পাওয়ার দাবিতে গতকাল সকাল ১০টা থেকে ফের ধর্নায় বসেছেন ২০০৯-এর প্রাথমিকের দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা।

অবিলম্বে প্যানেল প্রকাশ ও নিয়োগের দাবিতে বালিগঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের জেলা অফিসের সামনে গতকাল থেকে অবস্থানে বসেছেন ২০০৯-এর প্রাথমিকের দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা। এই মামলায় হাইকোর্ট বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে, ২ সপ্তাহের মধ্যে সংসদকে প্যানেল প্রকশ করে নিয়োগ করতে হবে। 

সল্টলেকের করুণাময়ীতে, মধ্যরাতে টেট চাকরিপ্রার্থীদের আন্দোলন ভেঙে দিয়েছিল পুলিশ। সপ্তাহখানেক আগে টেট উত্তীর্ণদের আন্দোলন ঘিরে ধুন্ধুমার চেহারা নিয়েছিল এক্সাইড মোড়। এবার বালিগঞ্জে ফের অবস্থান শুরু করলেন ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার টেট চাকরিপ্রার্থীরা!  ১৩ বছর ধরে একটা চাকরির জন্য অপেক্ষা করছেন এই প্রার্থীরা। তাঁদের দাবি, বিভিন্ন জায়গায় দরবার করেও সুরাহা হয়নি। এখন হাইকোর্টের নির্দেশের পর, সংসদ যাতে অবিলম্বে প্যানেল প্রকাশ করে, সেই দাবিতেই অবস্থানে বসেছেন চাকরিপ্রার্থীরা। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা, ২০০৯ সালের এই প্রাথমিকের চাকরিপ্রার্থীরা 

হাইকোর্টের অনুমতি নিয়ে গান্ধী মূর্তির কাছে অবস্থানে বসেছিলেন। প্রশাসনের তরফে সমস্যা সুরাহার আশ্বাস পেয়ে ৩৭ দিনের মাথায় আন্দোলন প্রত্যাহার করেন তাঁরা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ২ সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশ করে নিয়োগ করতে হবে। চাকরিপ্রার্থীদের দাবি, তারপরও সংসদ কোনও পদক্ষেপ নেয়নি। তাই সোমবার সকাল ১০টা থেকে বালিগঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের জেলা অফিসের সামনে অবস্থান বসেছেন তাঁরা। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অজিত কুমার নায়েককে চাকরিপ্রার্থীদের দাবি নিয়ে প্রশ্ন করা হলেও, তিনি কোনও উত্তর দেননি। 

দুই ২৪ পরগনা, মালদা ও হাওড়া- এই চার জেলায়, নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল।কিন্তু সরকার বদলের সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায়, প্যানেল। এঁদের অনেকেই ২০১৪-র টেটে অংশ নিয়েছিলেন। দু’বার পরীক্ষা দিয়ে, পাস করা সত্ত্বেও, অনেকে নিয়োগপত্র পাননি বলে দাবি। সেই অপেক্ষা কবে শেষ হবে? আশা-নিরাশার দোলাচলে ভুগতে থাকা চাকরিপ্রার্থীদের প্রশ্ন সেটাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Municipal Recruitment Scam: নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর দাবি ED-র, কাদের সুপারিশে চাকরি ?
নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর দাবি ED-র, কাদের সুপারিশে চাকরি ?
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত সিপিএম নেতা লাহেক আলির ৮ দিনের পুলিশ হেফাজত, আদালতে ঢোকার সময় কী বলেছেন তিনি?
বারুইপুরকাণ্ডে ধৃত সিপিএম নেতা লাহেক আলির ৮ দিনের পুলিশ হেফাজত, আদালতে ঢোকার সময় কী বলেছেন তিনি?
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget