এক্সপ্লোর

Partha Chatterjee : 'পার্থর সারমেয়র জন্য ফ্ল্যাট ', বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় কখন করেছিলেন এই মন্তব্য

টালিগঞ্জের আবাসন সূত্রে খবর, পোষ্যদের দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তি এখন এই ফ্ল্যাটেই থাকছেন। পোষ্যদের দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তি এখন এই ফ্ল্যাটেই থাকছেন। 

কলকাতা : নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ( Arpita Mukherjee )  গ্রেফতারির পর কেটে গেছে এক সপ্তাহ। কেমন আছে পার্থ চট্টোপাধ্যায়ের সারমেয়রা? তা জানতে ইডি’র সঙ্গে যোগাযোগ করল সিউড়ির এক পশুপ্রেমী সংস্থা। 

দু’জনই এখন ইডি (ED) হেফাজতে। আর তাঁর আদরের পোষ্যরা, এখনও টালিগঞ্জের (Tollygunge ) এই আবাসনের ফ্ল্যাটে বন্দি! এবার এনিয়ে ইডির সঙ্গে যোগাযোগ করল বীরভূমের সিউড়ির এক পশুপ্রেমী সংস্থা ‘নির্বাক অন্ন’।

সংস্থার তরফে সম্পাদক রাজর্ষি ঘোষ বলেন,  '' সংবাদমাধ্যমে জানতে পেরে মেল করি। ১৬৩৮ স্কোয়ারফুটের ফ্ল্যাটে সারমেয় রয়েছে। কিন্তু মেলের কোনও উত্তর মেলেনি। তারপর একজনের ফোন নম্বর পাওয়া গেলে, সেখানে ফোন করি'' 

পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় ও আদরের ৮টি কুকুর
টালিগঞ্জের অভিজাত আবাসন ডায়মন্ড সিটি সাউথ থেকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। সূত্রের খবর, এই আবাসনেরই টাওয়ার টু-তে 18-D এবং 18-E - এই দুটি ফ্ল্যাটও রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে। সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় ও আদরের ৮টি কুকুর রয়েছে। যাঁর মধ্যে রয়েছে রটউইলার, ব্রিটিশ বুলডগ, বিগলের মতো প্রজাতির দামি কুকুরও!
কিন্তু পার্থ ও অর্পিতার গ্রেফতারির পর, কেমন রয়েছে কুকুরগুলি? কে তাদের খেতে দিচ্ছে? বদ্ধ ঘরে কীভাবে রয়েছে তারা? তা জানতেই এক ইডি আধিকারিককে ফোন করা হয়েছিল সিউড়ির পশুপ্রেমী সংগঠনের তরফে। 
আবাসন সূত্রে জানা গেছে, যিনি আগে এই কুকুরগুলির দেখাশোনা করতেন, তিনি বর্তমানে এই ফ্ল্যাটেই থাকছেন। কুকুরগুলিকে আগে ফ্ল্যাটের বাইরে হাঁটার জন্য বের হত। এখন সেটা বন্ধ রয়েছে। অন্যদিকে ইডি সূত্রে খবর, ফ্ল্যাটটিতে তল্লাশি করা হলেও সিল করা হয়নি। 

অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় কি মন্তব্য করেছিলেন
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরই যে তাঁর পোষ্যদের কথা সামনে এসেছে, এমনটা নয়। এর আগে কলকাতা হাইকোর্টে SSC মামলার শুনানির সময়, বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব পেশ করা হোক। তাঁর সারমেয়র জন্য যে ফ্ল্যাট আছে, আমার কাছে ঠিকানা আছে।

 পার্থ-অর্পিতা দু’জনই আপাতত ইডির হেফাজতে। কিন্তু, এতগুলি কুকুরের কী হবে? তা ভাবাচ্ছে পশুপ্রেমীদের।

সেরা শিরোনাম

Dumdum Death: দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Abhishek Banerjee: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
Abhishek Banerjee: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ
পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget