এক্সপ্লোর

Partha Chatterjee : আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে শিল্পসদনে CBI

সূত্রের খবর, সিবিআই-কে লেখা চিঠিতে তৃণমূলের মহাসচিব জানান, 'তিনি প্রবীণ নাগরিক। তাছাড়া তিনি বর্তমানে নির্বাচনের কাজে ব্যস্ত আছেন।

কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) জিজ্ঞাসাবাদ করতে শিল্পসদনে পৌঁছলো সিবিআই টিম সিবিআই (CBI) টিম । 

আজই আইকোর মামলায় হাজিরা দিতে সিবিআই দফতরে যাওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। সূত্রের খবর, সিবিআই-কে লেখা চিঠিতে তৃণমূলের মহাসচিব জানান, 'তিনি প্রবীণ নাগরিক। তাছাড়া তিনি বর্তমানে নির্বাচনের কাজে ব্যস্ত আছেন। পারলে সিবিআই অফিসাররা তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন।'

আইকোর মামলায় আজ তৃণমূলের মহাসচিবকে তলব করে সিবিআই। তাদের দাবি, আইকোরের অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। বেআইনি অর্থলগ্নি সংস্থার অনুষ্ঠানে কী কারণে উপস্থিতি, তা জানতেই তাঁকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এর আগেও আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। বিধানসভা ভোটের প্রচারে ব্যস্ত আছেন বলে জানিয়ে সেই সময় হাজিরা দেননি তৃণমূলের মহাসচিব। আইকোর মামলায় ইডি-ও তলব করে পার্থ চট্টোপাধ্যায়কে।

গত এপ্রিল মাসে,  আইকোর মামলায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে আরেক কেন্দ্রীয় সংস্থা ইডি। সেই সঙ্গে তলব করা হয় তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও। তার কয়েকদিন আগেই, আইকোর মামলার তদন্তভার হাতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে নেমে ইডি জানতে পারে, আইকোর কর্তার সঙ্গে সুসম্পর্ক ছিল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর। নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গাপুজো একাধিকবার স্পনসর করেছে চিটফান্ড সংস্থা আইকোর। শুধু তাই নয়, ইডি সূত্রে দাবি, একটি ভিডিওয় দেখা গেছে, আইকোরের অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখেন পার্থ চট্টোপাধ্যায়। তবে কি আইকোরের সঙ্গে কখনও কোনও লেনদেন হয়েছিল তৃণমূল মহাসচিবের? কোনও চুক্তি হয়েছিল নাকতলা উদয়ন সঙ্ঘের গুরুত্বপূর্ণ পদে থাকা তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর? এই প্রশ্নের উত্তর পেতেই তলব করা হয় বলে ইডি সূত্রে দাবি।  ভোট শুরু হওয়ার মুখে, আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। প্রচারে ব্যস্ত আছেন বলে জানিয়ে, তখন হাজিরা দেননি বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক। 

 

সেরা শিরোনাম

News Live Updates: 'মমতা মানসিক ভাবে খুব ভেঙে পড়েছে, কাউকে ফোঁটা দেবে না', বললেন শোভনদেব চট্টোপাধ্যায়
'মমতা মানসিক ভাবে খুব ভেঙে পড়েছে, কাউকে ফোঁটা দেবে না', বললেন শোভনদেব চট্টোপাধ্যায়
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
Weather Updates: কলকাতায় শীতের অপেক্ষা আরও দীর্ঘ! দক্ষিণবঙ্গে মেঘ-বৃষ্টি, উত্তরবঙ্গের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
কলকাতায় শীতের অপেক্ষা আরও দীর্ঘ! দক্ষিণবঙ্গে মেঘ-বৃষ্টি, উত্তরবঙ্গের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা

ভিডিও

Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP
Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget