এক্সপ্লোর

Partha Chatterjee : সুপ্রিম কোর্টে জামিন পেলেন পার্থ, হবে কি জেলমুক্তি?

প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন অসুস্থ। বেসরকারি হাসপাতালের ICU-তে আছেন তিনি।  এবার কি হবে জেলমুক্তি ?

প্রকাশ সিনহা , কলকাতা : নিয়োগ  দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন হয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এবার কি তবে জেলমুক্তি ঘটবে পার্থর? 

নিয়োগ সংক্রান্ত ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি, সিবিআই উভয় কেন্দ্রীয় সংস্থার মামলা করেছিল।  ED-র মামলায় আগেই জামিন পেয়ে গিয়েছেন তিনি। এবার জামিন পেলেন CBI-এর মামলায়।  আদালতের নির্দেশে বলা হয়েছে, ইডি-র মামলায় যে শর্তে পার্থ জামিন পেয়ে ছিলেন, সিবিআই মামলাতেও সেই সব শর্তই কার্যকর থাকবে। প্রসঙ্গত, এই নিয়োগ দুর্নীতি মামলায় নীচুতলার বহু কর্মী ও আধিকারিক আগেই জামিন পেয়েছেন। সেই যুক্তি দিয়েই পার্থর জামিনের দাবি আদালতে তোলা হয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল। সোমবার জামিনের সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ জামিনের নির্দেশ দেয়। এর আগে গত ২০২৪ সালের  ১৩ ডিসেম্বর, সুপ্রিম কোর্টে ইডি-র মামলায় জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। ২০২৫ সালের পয়লা ফেব্রুয়ারির মধ্যে তাঁর জেল-মুক্তির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। কিন্তু সিবিআই-এর মামলা বিচারাধীন হওয়ায়, তখন তাঁর জেল মুক্তি সম্ভব হয়নি। তবে এবার  শুধুমাত্র গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত মামলাতেই হল জামিন। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতির একাধিক মামলা এখনও চলছে।  এখনও  পার্থর বিরুদ্ধে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন । তাই এখনই মুক্তি মিলছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। গ্রুপ D মামলায় অভিযুক্ত হয়ে CBI হেফাজতে আছেন পার্থ চট্টোপাধ্যায়।

প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন অসুস্থ। বেসরকারি হাসপাতালের ICU-তে আছেন তিনি।  গ্রুপ C মামলায় দীর্ঘদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করেনি CBI। তাই সর্বোচ্চ আদালতে সওয়াল করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এরপরই প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।  পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাও।                  

নিয়োগ-দুর্নীতির তদন্তে ২০২২ সালে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়। গ্রেফতার হন অর্পিতা মুখোপাধ্যায়।  ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। সিবিআই তাঁকে গ্রেফতার করে ২০২৪ সালের ১ অক্টোবর।  সেই থেকে জেলে রয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক।   

 

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের

ভিডিও

France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget