এক্সপ্লোর

Partha-Arpita: মায়ের সঙ্গে কথা বলতে চেয়ে কেঁদে ভাসালেন অর্পিতা; স্বাস্থ্যের কথা ভেবে জামিন দিন’, আর্জি পার্থর

CBI: নিয়োগ দুর্নীতির অঙ্ক ১৫০ কোটি টাকার বেশি, আদালতে দাবি ইডির। এও বলা হয়েছে, ‘পার্থ-কাণ্ডে আরও দুটি কোম্পানির হদিশও পাওয়া গিয়েছে।'

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নিয়োগ-দুর্নীতিতে ফের পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের বিরোধিতা ইডির (ED)। নিয়োগ দুর্নীতির অঙ্ক ১৫০ কোটি টাকার বেশি, আদালতে দাবি ইডির। এও বলা হয়েছে, ‘পার্থ-কাণ্ডে আরও দুটি কোম্পানির হদিশও পাওয়া গিয়েছে। এর মধ্যে একটি কোম্পানির মালিকানা পার্থর জামাইয়ের নামে। অপর কোম্পানির মালিক পার্থর এক আত্মীয়’। 

এছাড়াও বলা হয়েছে, ‘বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টের নামে পাটুলিতে ১৮ কাঠা জমি। বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান পার্থর মেয়ে’ , আদালতে দাবি ইডির আইনজীবীর। অন্যদিকে জেল থেকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘মামলার চার্জশিট হয়ে গেছে, নতুন কিছু নেই। ডাকলেই যাব, তদন্তে সহযোগিতা করতে রাজি। স্বাস্থ্যের কথা ভেবে আমাকে যে কোনও শর্তে জামিন দিন'। এদিন
জেল থেকে ভার্চুয়ালি আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। যদিও  ফের পার্থর জামিনের বিরোধিতা ইডি-র। জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের আবেদন করে তাঁরা।                                              

অন্যদিকে, মায়ের সঙ্গে কথা বলতে চাই, এই আর্জি করে কেঁদে ভাসালেন অর্পিতা মুখোপাধ্যায়। যদিও ইডির আইনজীবীর তরফে পাল্টা মন্তব্য করে বলা হয়,  ‘আন্দোলনরত চাকরিপ্রার্থীদের চোখের জল দেখতে পারছেন না?’                                                     

আরও পড়ুন, পরীক্ষায় শূন্য পেয়েও কমিশনের সার্ভারে প্রাপ্ত নম্বর ৫০, অবশেষে দুর্নীতি মানল এসএসসি

প্রসঙ্গত, চাকরির দাবিতে আন্দোলনে বসা মুখগুলোয় এবারও শুধুই হতাশার অন্ধকার! চাকরিটা যে এখনও হয়নি! অভিযোগ, নিয়োগের পরীক্ষায় সফল হলেও, চাকরি মেলেনি। মহালয়ায় যখন মায়ের চক্ষুদান হচ্ছে, আন্দোলনের বসা মায়েদের চোখে তখন জল। ছেলে-মেয়েদের নিয়ে উমা আসছেন বাপের বাড়ি। কিন্তু, বাস্তবের উমারা পরিবার, সন্তান ছেড়ে এখনও বসে আছেন রাস্তায়।                         

তবে এদিন প্রাথমিক TET’এ ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায়, আরও ২২ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে ৪ দফায় আরও ২৫৪ জনকে নিয়োগের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।                                                             

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget