এক্সপ্লোর

CBI: পার্থ-সুবীরেশদের শুনানি শেষ, জামিনের বিরোধিতা CBI-এর

এদিন শুনানি চলাকালিন তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলে বিচারক বলেন, 'তদন্তের ৩ ভাগ করলেও, ১ ভাগ হচ্ছে না কেন ?' অন্যদিকে নবম-দশম শ্রেণির তদন্তের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ বিচারকের। 

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-সুবীরেশদের শুনানি শেষ। জামিনের বিরোধিতা করল সিবিআই। জামিনের আবেদন জানিয়ে আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর সওয়াল, 'একটা টাকাও নিইনি, একটা টাকাও আমার থেকে উদ্ধার হয়নি। অযোগ্য প্রার্থীদের কথা বলা হচ্ছে, এখানে আমার ভূমিকা কী ? আর কতদিন এই বৃহত্তর ষড়যন্ত্র বলে সিবিআই সময় পাবে ? জেল থেকে বেরিয়ে তো আমি শিক্ষা দফতরে চলে যেতে পারব না ? তদন্তে কোনও অগ্রগতিও নেই। এবার জলি এলএলবি সিনেমার মতো ধর্না দেওয়া ছাড়া উপায় থাকবে না'। গ্রুপ সি মামলায় দুই মিডলম্যান প্রসন্ন ও প্রদীপ সিংহকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সেই মামলার শুনানি ২৪ জানুয়ারি। সিবিআই তদন্তের দ্রুত অগ্রগতি চান বিচারক। এদিন শুনানি চলাকালিন তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলে বিচারক বলেন, 'তদন্তের ৩ ভাগ করলেও, ১ ভাগ হচ্ছে না কেন ?' অন্যদিকে নবম-দশম শ্রেণির তদন্তের অগ্রগতি নিয়েও সন্তোষ প্রকাশ বিচারকের। 

নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায়, (Partha Chatterjee) সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)-সহ ৭ জনকে আলিপুর আদালতে (Alipur Court) পেশ করে সিবিআই। এই ৭ জনের মধ্যে দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং-ও রয়েছেন। সিবিআই সূত্রে খবর, তদন্তে আরও কিছু নতুন তথ্য উঠে এসেছে। সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদ, কল্যাণময়দের ফের জেল হেফাজত চাওয়া হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছিল আগেই। 

এর আগে জানা গিয়েছিল, ED-র নিয়োগ-দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতেই থাকছেন মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল নগর দায়রা আদালত। পাশাপাশি, ED-র টাকা উদ্ধার-মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়েরও ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত। ভার্চুয়াল হাজিরায় পার্থ জানান, তাঁর শরীর ভাল নেই। একই দাবি করেন অর্পিতাও। যে সেলে তাঁকে রাখা হয়েছে, সেখানে তিনি ভাল নেই বলে দাবি করেন অর্পিতা। বিষয়টি জেল কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান নগর দায়রা আদালতের বিচারক। 

অনুব্রত মণ্ডল সম্পর্কে বিস্ফোরক দাবি: অন্যদিকে গরুপাচার মামলায় আসানসোল আদালতে অনুব্রত মণ্ডল সম্পর্কে বিস্ফোরক দাবি করল সিবিআই। আদালতে সিবিআইয়ের তদন্তকারী অফিসার জানান, সম্প্রতি বীরভূমের সমবায় ব্যাঙ্কের ১৭৭টি অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। বিচারক জানতে চান, এর সঙ্গে অনুব্রতর যোগ কোথায়। সিবিআইয়ের তদন্তকারী অফিসার দাবি করেন, এর মধ্যে বেশ কয়েকটি অ্য়াকাউন্টের টাকা আরও কয়েকটি অ্যাকাউন্টে ঘুরে জমা পড়েছে দুটি চালকল সংস্থার অ্যাকাউন্টে। যাদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে তাঁরা অনেকেই বিষয়টি জানেন না, এমনকি সই পর্যন্ত করেননি। ব্যাঙ্কেও যাননি ওই গ্রাহকরা। আধার কার্ডের কপি জমা দিতে হয়েছে পঞ্চায়েত অফিসে। এছাড়া, একজনই ২০০টি অ্যাকাউন্ট খুলেছেন বলে আদালতে জানান সিবিআইয়ের তদন্তকারী অফিসার। আদালতে সিবিআইয়ের দাবি, গরুপাচার মামলায় আরও কয়েকটি গাড়ির হদিশ পেয়েছে তারা। এদিন আদালতে তোলার আগে আসানসোল জেলে গেলেও, সময়ের অভাবে অনুব্রত মণ্ডলকে জেরা করতে পারেননি সিবিআই আধিকারিকরা।আজও জামিনের আবেদন জানাননি অনুব্রতর আইনজীবী। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকবেন অনুব্রত। 

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget