এক্সপ্লোর

Crime News : লুঠপাট দেখে ফেলায় ৬ বছরের শিশুকন্যাকে খুন ! কুয়োয় দেহ উদ্ধার, চাঞ্চল্য পাণ্ডবেশ্বরে

Child Murdered : দমকলে খবর দিলে কুয়োর জল ছেঁচে উদ্ধার করা হয় শিশুটির মৃতদেহ। ঘটনাস্থলে যান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : কুয়োয় উপুড় হয়ে ভাসছে ৬ বছরের শিশুকন্যার দেহ। লন্ডভন্ড গোটা ঘর। খোলা রয়েছে আলমারি। মেঝেতে পড়ে জামাকাপড়, বিভিন্ন নথি। এক শিশুকন্যার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের (Paschim Burdhaman) পাণ্ডবেশ্বরে। পরিবারের সন্দেহ, লুঠপাট দেখে ফেলায় শিশুটিকে খুন করা হয়েছে !

এলাকারই বাসিন্দা সন্ধ্যা গোস্বামী। তাঁর দাবি, সোমবার রাতে ২ সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন। হঠাৎ ঘুম ভেঙে দেখেন পাশে নেই তাঁর ৬ বছরের শিশুকন্যা। এরপর শুরু হয় খোঁজ। কুয়োর ভিতরে ভাসতে দেখা যায় শিশুটির দেহ। ছোট্ট মেয়ের নিথর দেহ কুয়োতে দেখার পর থেকে শোকে পাথর মা। থামছে না কান্না। তবে কি লুঠ করতে এসেই কুয়োয় ফেলে দেওয়া হয়েছিল শিশুটিকে ? পরিবারের তরফে দাবি করা হয়েছে তেমনটাই। মৃত শিশুর বাবা বাপি গোস্বামী বলেছেন, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। টাকা পয়সা সব লুঠ করে নিয়ে গেছে।

মৃত শিশুর মায়ের দাবি, গতকাল রাতে স্বামী বাড়িতে ছিলেন না। দুই মেয়েকে নিয়ে মা ঘুমিয়েছিলেন। তাঁর অভিযোগ, ঘুম থেকে উঠে দেখেন, আলমারি খোলা, টাকাপয়সা খোয়া গিয়েছে, মেঝেয় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ব্যাঙ্কের পাস বই, গুরুত্বপূর্ণ নথি। একই সঙ্গে তাঁর ৬ বছরের মেয়েরও খোঁজ মিলছিল না। পরে বাড়ির কুয়ো থেকে শিশুর দেহ উদ্ধার হয়।

দমকলে খবর দিলে কুয়োর জল ছেঁচে উদ্ধার করা হয় শিশুটির মৃতদেহ। ঘটনাস্থলে যান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কীভাবে শিশুকন্যার মৃত্যু হল, খতিয়ে দেখছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।                                                                                                                                                                                     

আরও পড়ুন- শীতের আমেজে নিম্নচাপের ফলা, চলতি সপ্তাহে রাজ্যের কোন জেলায় কেমন বৃষ্টি-শঙ্কা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget