এক্সপ্লোর

Paschim Burdwan News: বছর ঘোরার আগেই 'গায়েব' সুফল বাংলার গাড়ি ! ক্ষতির মুখে কাঁকসা-দুর্গাপুরের চাষিরা

Mamata Banerjee: কলকাতার রেড রোড থেকে দক্ষিণবঙ্গের কাঁকসায় 'সুফল বাংলার' আটটি ভ্রাম্যমান গাড়ির ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : বছর ঘোরার আগেই 'গায়েব' সুফল বাংলার গাড়ি। ফের কম দামে সবজি বিক্রি করে ক্ষতির মুখে চাষিরা। এই পরিস্থিতিতে চাষিরা চাইছেন, 'সুফল বাংলার' ভ্রাম্যমান গাড়ি আবার চালু করা হোক এবং তাঁদের কাছ থেকে সঠিক দাম দিয়ে সবজি কেনা হোক।

লক্ষ্য ছিল, সঠিক মূল্য দিয়ে চাষিদের কাছ থেকে সবজি কিনে ন্যায্য মূল্যে বিক্রি করা। চলতি বছরের ২২ জানুয়ারি উত্তর ও দক্ষিণবঙ্গের দু'টি জায়গায় শুরু হয়েছিল 'সুফল বাংলার' প্রকল্প। কলকাতার রেড রোড থেকে দক্ষিণবঙ্গের কাঁকসায় 'সুফল বাংলার' আটটি ভ্রাম্যমান গাড়ির ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁকসার কৃষক বাজার থেকে সেই আটটি ভ্রাম্যমান গাড়ি পৌঁছে যেত কাঁকসা এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের কৃষিজ এলাকায়। সেখানে চাষিদের কাছ থেকে টাটকা সবজি কেনা হত সঠিক মূল্যে। তারপর সেই সবজি বিভিন্ন এলাকায় পৌঁছে যেত। পৌঁছে যেত সুফল বাংলার স্টলেও। এর জেরে কয়েক মাস চাষিরা লাভের মুখও দেন। কিন্তু, বছর ঘুরতে না ঘুরতেই সেই সুবিধা আর মিলছে না।

কাঁকসার বিদবিহারের চাষি উত্তম ঘোষ বলেন, 'এলাকা থেকে কুইন্টাল কুইন্টাল সবজি পৌঁছে যায় দুর্গাপুর শহরে। কিন্তু, এত সবজি প্রায় কুড়ি কিলোমিটার দূরের বাজারে নিয়ে যেতে বহু টাকা খরচ হয়। সেই জন্য বাধ্য হয়ে কম দামেই ফড়েদের কাছে সবজি বিক্রি করে দিতে হয়। শীতের মরসুমে বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, বেগুন-সহ বিভিন্ন সবজি বিক্রি করে লাভের মুখ দেখা যাচ্ছে না।' তাই তাঁরা চাইছেন, সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ি চালু করা হোক এবং তাঁদের কাছ থেকে সবজি কেনা হোক। 

'সুফল বাংলার' গাড়ির চালক বাবর আলি জানান, আটটি গাড়ি চলত। ছ'টি গাড়ি অন্যত্র চলে গিয়েছে। তবে কোথায় গিয়েছে তা তাঁরা জানেন না। 

এই ইস্যুতে ব্লকের বিজেপির সহ-সভাপতি ইন্দ্রজিৎ ঢালি তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, 'এ রাজ্য প্রকল্প ঘোষণা রাজ্যে পরিণত হয়েছে। কিন্তু মানুষ কোনও সুবিধা পাচ্ছে না।' 

পশ্চিম বর্ধমান জেলার সিপিএমের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় সরকার বলেন, 'শুধু প্রচারের আলোয় আসার জন্য প্রকল্পের উদ্বোধন করে। প্রকল্প বন্ধ করে দেয় ফড়েদের সাহায্য করার জন্য। সুফলে বাংলা কুফলে পরিণত হয়েছে।'

রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, কী কারণে এই প্রকল্প বন্ধ হয়েছে তা তিনি খোঁজ নিয়ে দেখবেন। সাময়িক কোনও সমস্যার জন্য বন্ধ হয়ে থাকতে পারে। কিন্তু চাষিদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে তৎপর রাজ্য কৃষি দফতর। গাড়িগুলি যাতে পুনরায় চালু হয় সেই ব্যবস্থা তিনি করবেন বলে আশ্বাস দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget