এক্সপ্লোর

Paschim Burdwan News: প্রতিদিনের মতোই পরিত্যক্ত গাড়িতে খেলছিল ৪ বাচ্চা, হঠাৎই আগুন লেগে যায়; তারপর যা হল...

Panagarh Fire News: পরিত্যক্ত গাড়িটিতে কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। 

পানাগড় : পানাগড়ে পরিত্যক্ত গাড়িতে হঠাৎই আগুন । অগ্নিদগ্ধ ৪। পরিত্যক্ত গাড়ির মধ্যে খেলার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঝলসে আহত এক কিশোরী ও তিন কিশোর। অগ্নিদগ্ধ চার জনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। কিন্তু, পরিত্যক্ত গাড়িটিতে কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, "গাড়িটি এখানে রাখা ছিল অনেক দিন ধরে। বাচ্চারা প্রায় খেলত ওখানে। একটা বাচ্চা প্রদীপ নিয়ে খেলা করছিল। আগুন জ্বালাচ্ছিল। হয়তো কোনও ক্রমে ধরে গেছে। বাচ্চাদের গায়ে আগুন ধরে নেয়। স্থানীয় একজন ছেলে গিয়ে জামা-কাপড় ছিঁড়ে বাঁচিয়ে দিল। কিন্তু, তাও অনেক জায়গায় পুড়ে গেছে। ২ জুন বাচ্চার পুরো মুখ পুড়েছে। বাকি দুই জন স্বাভাবিক আছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক মহিলা বলেন, "হঠাৎ দেখি গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। পাশের একজনকে জিজ্ঞাসা করি তোমার ছেলে কোথায় ? বলল, ওদিকে আছে। আমি গাড়িতে দেখি, বাচ্চা নেই। নীচের দিকে দেখি বাচ্চা বসে রয়েছে। তখন আমি চিৎকার শুরু করি। গাড়িতে বাচ্চা আছে, গাড়ি বাচ্চা আছে...বলে জোরে জোরে চিৎকার শুরু করি। তারপর বাচ্চাদের উদ্ধার করা হয়।" 

কলকাতায় অগ্নিকাণ্ড !

এদিকে ২৪ ঘণ্টার ব্যবধানে কলকাতা শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে গেল কিছুক্ষণ আগেই! লর্ডসের মোড়ে সান্ধ্যবাজারে বিধ্বংসী আগুন। গতকাল কালিকাপুরে পুড়ে ছারখার হয়ে যায় ৪ ঝুপড়ি। এমনই অভিযোগ তুলেছিলেন এলাকার বাসিন্দারা। আর এদিন ফের লেলিহান শিখার গ্রাসে দক্ষিণ কলকাতার পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি। ইতিমধ্যেই ঘটনাস্থলে একের পর এক দমকলের ইঞ্জিন।  

এর আগে ২০১৯ সাল ও ২০১৬ সালেও আগুন লেগেছিল। যখন প্রায় ১৭টি দোকান পুড়ে গিয়েছিল। আর এদিন ফের ফিরল সেই লেলিহান শিখা।  দমকলের কর্মীরা ঝুপড়ির টিনের অ্যাসবেসটসগুলি খুলে বাইরে বের করেছেন। আগুনের তাপমাত্রা এতটাই বেশি ছিল যে, টিনগুলি বেঁকে গিয়েছে।  অ্যাসবেসটসগুলি থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। এই মুহূর্তে 'কেউ আটকে নেই' বলেই দমকলের তরফে জানানো হয়েছে। 

গত কয়েকমাসে একের পর এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কলকাতায়। সদ্য গতকালই  ইএম বাইপাসের ধারে কালিকাপুরে বিধ্বংসী আগুন লাগে। লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তেই আগুনে পুড়ে ছাই ৪ টি ঝুপড়ি। কিছুই অবশিষ্ট নেই বলেই দাবি জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। এলাকার এক গৃহবধূ বলেন, 'আমি রান্নাঘরে দুধ গরম করছিলাম। জানলা দিয়ে দেখতেই দেখলাম আগুন জ্বলছে। ৪ টি ঘর ছিল। আমি বাইরে গিয়ে চিৎকার করতে করতে ততক্ষণে পাশের ঘরেও আগুন লেগে গিয়েছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Rahul Gandhi: তৃণমূলের নাম ও প্রতীক 'ফ্রিজ' করা কমিশন ও BJP-কে জোর নিশানা রাহুল গান্ধীর
তৃণমূলের নাম ও প্রতীক 'ফ্রিজ' করা কমিশন ও BJP-কে জোর নিশানা রাহুল গান্ধীর
News Live: ফের ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন সঞ্চিতা প্রধান দে
ফের ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন সঞ্চিতা প্রধান দে
দার্জিলিংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে ভয়াবহ ঘটনা, বার-বি-কিউ এর আগুনে জ্বললেন নববধূ, গা শিউরে ওঠা ভিডি
দার্জিলিংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে ভয়াবহ ঘটনা, বার-বি-কিউ এর আগুনে জ্বললেন নববধূ, গা শিউরে ওঠা ভিডিও
Mamata Banerjee: তৃণমূলের প্রতীক-নাম সব বদল, মমতার কড়া সুর, 'আমাকে বারবার থ্রেট করেছে বিজেপিকে সমর্থনের জন্য'
তৃণমূলের প্রতীক-নাম সব বদল, মমতার কড়া সুর, 'আমাকে বারবার থ্রেট করেছে বিজেপিকে সমর্থনের জন্য'

ভিডিও

Nandigram By-Election। নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-র প্রার্থী। TMC News
Suvendu Adhikari:
Humayun Kabir:
Tapas Roy on TMC:
Rahul Gandhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget