এক্সপ্লোর

Belda Emergency Landing Runway: গর্জনে কানপাতা দায়, ভরদুপুরে বেলদার আকাশে যুদ্ধবিমান, ভিড় জমালেন সাধারণ মানুষ

Paschim Medinipur News: পশ্চিম মেদিনীপুরের বেলদায় জাতীয় সড়কের উপর যুদ্ধবিমান নামার উপযুক্ত রানওয়ে তৈরি হয়েছে।

অমিত জানা, বেলদা: ভর দুপুরে আকাশে উড়ল যুদ্ধবিমান, তা দেখতে ভিড় জমে গেল বেলদায়। জাতীয় সড়কের উপর দিয়ে গাড়ি, বাইক ছুটে যাচ্ছিল রোজকার মতোই। সেই সময়ই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যেতে দেখা গেল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানকে। আপদকালীন পরিস্থিতি যাতে অবতরণ করা যায়, তার জন্য জাতীয় সড়কের উপর সেখানে রানওয়ে তৈরি করা হয়েছে। শীঘ্রই সেখানে যুদ্ধবিমানের ওঠানামা শুরু হবে। তার আগে মহড়া হয়ে গেল বুধবার। (Belda Emergency Landing Runway)

পশ্চিম মেদিনীপুরের বেলদায় জাতীয় সড়কের উপর যুদ্ধবিমান নামার উপযুক্ত রানওয়ে তৈরি হয়েছে। নারায়ণগড় ব্লকের পক্তাপোল থেকে শ্যামপুরা পর্যন্ত ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ৫ কিলোমিটার দীর্ঘ এই রানওয়ে তৈরি করা হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষই এই রানওয়ের কাজ সম্পূর্ণ করেছে। সেটি বায়ুসেনা আধিকারিকদের হাতে তুলেও দেওয়া হয়েছে। সেখানে বিমানের ওঠানামা শুরু করার আগে, এদিন মহড়া চালানো হয়। কয়েক দিনের মধ্যেই রানওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। (Paschim Medinipur News)

তবে মহড়া উপলক্ষেই এদিন সকাল থেকে সাজ সাজ রব পড়ে যায় চারিদিকে। মহড়া হলেও, এদিনও প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। পাঁচ কিলোমিটার দীর্ঘ রানওয়ের দুই দিক ঘিরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটি থেকে বায়ুসেনার আধিকারিক থেকে উইং কমান্ডাররা সেখানে উপস্থিত ছিলেন। আশোপাশের লোকজনও যুদ্ধবিমানের উড়ান দেখতে ভিড় করেছিলেন। 

আরও পড়ুন: Joynagar Violence: সামনেই মাধ্যমিকের টেস্ট, আগুনে পুড়ে ছাই জয়নগরের পরীক্ষার্থীর সমস্ত বই

এর পর দুপুরে শুরু হয় মহড়া। মহড়ার সঙ্কেত পাঠানো হয় প্রথমে। তার পর রানওয়ের ৩০ ফুট উপর দিয়ে উড়ে যায় একাধিক যুদ্ধবিমান।  তেব এদিন জাতীয় সড়কের রানওয়ের উপর কোনও যুদ্ধবিমান নামানো হয়নি। তবে বায়ুসেনা সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই রানওয়ের উপর যুদ্ধবিমানের অবতরণ হবে।

বেলদায় যুদ্ধবিমানের মহড়ায় এদিন উপস্থিত ছিলেন জাতীয় সড়কের প্রজেক্ট ডিরেক্টর সুব্রত নাগ। তিনি বলেন, "আপাতত মহড়া হয়েছে। আজ অবতরণ হয়নি। তবে অ্যাপ্রোচ এসে গিয়েছে। সবকিছু মোটামুটি প্রস্তুত রয়েছে। আগে বায়ুসেনা ভাল করে পরখ করে নিক। তার পর অবতরণের মহড়া শুরু হবে।"

বেলদায় জাতীয় সড়কের উপর যুদ্ধবিমানের রানওয়ে তৈরির কারণ জানতে চাইলে সুব্রত বলেন, "আপদকালীন পরিস্থিতিতে এই রানওয়ে ব্যবহার করা হবে। যদি যুদ্ধ বাধে বা প্রাকৃতিক দুর্যোগ নামে, সেক্ষেত্রে উদ্ধার কার্য চালাতে, ত্রাণকার্য পৌঁছে দিতে এই রানওয়ে ব্যবহার করা হবে। ইস্টার্ন জোনে এখনও পর্যন্ত এমন আপদকালীন রানওয়ে তৈরি হয়নি। কলাইকুন্ডার পাশে হওয়ায় সুবিধা হয়েছে।"

সুব্রত আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত গোটা দেশে ১৯টি এমন আপদকালীন রানওয়ে তৈরি হয়েছে। এর মধ্যে ছ'টি এই মুহূর্তে কার্যকর। কিন্তু বেছে বেছে বেলদার জাতীয় সড়কের উপরই আপদকালীন রানওয়ে তৈরির সিদ্ধান্ত কেন। সংলগ্ন খড়্গপুরে বায়ুসেনা ঘাঁটি থাকাতেই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari: সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
Malda News: ক্লাসের মধ্যেই ছিঁড়েছিলেন মা সরস্বতীর ছবি! হাজতবাস হল সেই শিক্ষকের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীরও
ক্লাসের মধ্যেই ছিঁড়েছিলেন মা সরস্বতীর ছবি! হাজতবাস হল সেই শিক্ষকের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীরও
Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget