এক্সপ্লোর

Paschim Medinipur: রিক্সা করে বিক্রি রেশনের গম, দুর্নীতির অভিযোগ ডিলারের বিরুদ্ধে

রেশন ডিলার কানাই দাস ইঞ্জিন চালিত রিক্সা করে রেশনের গম পাচার করছিলেন, এমনটাই অভিযোগ।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: তালা গ্রামে রেশনের দুর্নীতির অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। তালা গ্রামে আজ সকালে এই অভিযোগ ওঠে। রেশন ডিলার কানাই দাস ইঞ্জিন চালিত রিক্সা করে রেশনের গম পাচার করছিলেন, এমনটাই অভিযোগ। সেই সময় গ্রামবাসীরা ইঞ্জিন চালিত রিক্সাটিকে আটক করে। 

স্থানীয়রা জানিয়েছেন সন্দেহ হতেই বস্তা খুলে দেখতে পান গরিব মানুষদের বিনামূল্যে রেশনের গম রিকশাতে করে বিক্রি করছে রেশন ডিলার। এরপরই গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা। যদিও এ নিয়ে রেশন ডিলার রেশন দ্রব্য বিক্রি করার কথা পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এবারে রেশনের মাল এসেছিল সাড়ে পাঁচ কুইন্টাল মাল কম ছিল বস্তা ফাটার কারণে। আর সেই সমস্ত ফাটা বস্তার মাল তিনি চেঞ্জ করার জন্য পাঠিয়েছিলেন।

কয়েকদিন আগেই কালিয়াচক থানার সুলতানগঞ্জে হানা দিয়ে প্রচুর পরিমাণে রেশনের আটা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার যুব তৃণমূল নেতা সুশান্ত চৌধুরী দাদা বিকাশ চৌধুরী। গোটা ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক থানা এলাকায়।

বুধবার গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশ বাজার এবং বৈষ্ণব নগরে খাদ্য দফতরের কর্মীদের নিয়ে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়েই দুই লরি ভর্তি রেশনের আটা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয় চার জনকে। 

তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ খবর পায় কালিয়াচক থানার সুলতানগঞ্জে একটি গোডাউনে প্রচুর পরিমাণে রেশনের আটা মজুদ করা আছে। বৃহস্পতিবার বিকেলে সেই গোডাউনে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় প্রায় ৭ টন আটা। এই ঘটনায় সুশান্ত চৌধুরী দাদা বিকাশ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনিস সরকার জানিয়েছেন, এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ। কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সামিজুদ্দিন আহমেদ বলেন, "কেউ বেআইনি কাজে যুক্ত থাকলে দল পাশে দাঁড়াবে না। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।" এদিকে, তৃণমূলের এই মন্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'মমতা ব্য়ানার্জি চিন্তায় থাকেন সবসময়'...কী নিয়ে ভাবনা না করতে বললেন দিলীপ?
'মমতা ব্য়ানার্জি চিন্তায় থাকেন সবসময়'...কী নিয়ে ভাবনা না করতে বললেন দিলীপ?
West Bengal News Live :  শশী পাঁজা-সহ তৃণমূলের ১১ প্রার্থী এখনও বিবেচনাধীনের তালিকায়! কী হবে ভবিষ্যৎ? 
 শশী পাঁজা-সহ তৃণমূলের ১১ প্রার্থী এখনও বিবেচনাধীনের তালিকায়! কী হবে ভবিষ্যৎ? 
ঘূর্ণাবর্তের জের! কলকাতায় বড় দুর্যোগ? ঝড়-জল-শিলাবৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?
ঘূর্ণাবর্তের জের! কলকাতায় বড় দুর্যোগ? ঝড়-জল-শিলাবৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?
Weather Update: মাঝরাতে দুর্যোগ, প্রবল ঝড়-বৃষ্টি কলকাতায়, কাল সকালেও চলতে পারে প্রকৃতির তাণ্ডব
মাঝরাতে দুর্যোগ, প্রবল ঝড়-বৃষ্টি কলকাতায়, কাল সকালেও চলতে পারে প্রকৃতির তাণ্ডব

ভিডিও

Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget