এক্সপ্লোর

Medinipur TMC : ৭ মাস আগে জেলা সভাপতির দায়িত্ব, মেদিনীপুরে এখনও গঠিত হয়নি পূর্ণাঙ্গ জেলা কমিটি; অসন্তোষ তৃণমূলের একংশের

Paschim Medinipur : সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে এক একটি জেলাকে একাধিক সাংগঠনিক জেলায় ভাগ করে শাসকদল

সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর : নতুন সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণার পর সাত মাস পার। মেদিনীপুরে (Medinipur) এখনও গঠিত হয়নি তৃণমূলের পূর্ণাঙ্গ জেলা কমিটি (TMC's Complete District Committee)। তা নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে অসন্তোয। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পাল্টা সাফাই দিয়েছে তৃণমূলের সাংগঠনিক জেলা নেতৃত্ব।

সাংগঠনিক রদবদলের পর ৭ মাস পেরিয়ে গেছে । মেদিনীপুর সাংগঠনিক জেলায় এখনও তৈরি হয়নি তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি। শুধুমাত্র সভাপতির নাম ঘোষণা হয়েছে। শাসকদলের অন্দরে তা নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছে, তৃণমূল কর্মীদের একাংশের কথায় তা স্পষ্ট। মেদিনীপুরের তৃণমূল কর্মী কায়েম খান বলেন, এখনও কমিটি তৈরি হল না। তাড়াতাড়ি তৈরি হলে ভাল হয়। আরও অনেকে কাজ করার সুযোগ পাবেন।

মেদিনীপুরের তৃণমূল বিধায়ক অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। জুন মালিয়া বলেন, এবিষয়ে আমার কিছু বলার নেই। যা বলার রাজ্য নেতৃত্ব বলবে।

বিধানসভা ভোটে জয়ের হ্যাটট্রিক। সাড়ে ৩ মাসের মাথায় রাজ্য জুড়ে তৃণমূলের সাংগঠনিক রদবদল হয়। তখনই সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে এক একটি জেলাকে একাধিক সাংগঠনিক জেলায় ভাগ করে শাসকদল। তার জন্য পুরনো জেলা কমিটি ভেঙে দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুরকে মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলায় ভাগ করে তৃণমূল। মেদিনীপুর সাংগঠনিক জেলা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। যেখানকার সাংসদ বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

এদিকে শাসকদলের একাংশের তরফে পূর্ণাঙ্গ জেলা কমিটির দাবি উঠতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিজেপি, মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি সমিতকুমার মণ্ডল বলেন, পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণার পর নিজেদের মধ্যে গণ্ডগোল চরম আকার নিতে পারে। সেই ভয়ে তৃণমূল ঘোষণা করতে পারছে না।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন, রাজ্য কমিটি তালিকা চেয়েছে। আমরা কিছুদিনের মধ্যে পাঠাব। তারাই ঘোষণা করবে রাজ্য কমিটি।

মেদিনীপুরে তৃণমূলের সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটি কবে গঠিত হয় সেই অপেক্ষায়  তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: একযোগে পদত্যাগ করেছিলেন TMC সদস্যরা সেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরেই বিজেপির নতুন বোর্ড গঠন
একযোগে পদত্যাগ করেছিলেন TMC সদস্যরা সেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরেই বিজেপির নতুন বোর্ড গঠন
West Bengal News LIVE: নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার, 'প্রাণঘাতী নয় এমন ৫৫টি শেল ফাটানো হয়েছিল'
নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার, 'প্রাণঘাতী নয় এমন ৫৫টি শেল ফাটানো হয়েছিল'
Dilip Ghosh: CJP-র দেশবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, সঙ্ঘের প্রতিবাদসভাকে সমর্থন করে দাবি দিলীপ ঘোষের
CJP-র দেশবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, সঙ্ঘের প্রতিবাদসভাকে সমর্থন করে দাবি দিলীপ ঘোষের
Raid in Blood Bank: রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ; রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ; রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget