এক্সপ্লোর

Pashchim Medinipur: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান, কেশিয়াড়ি থেকে উদ্ধার চোলাই মদ ও মদ তৈরির তরল

Pashchim Medinipur News: উদ্ধার হয়েছে মদ তৈরির সরঞ্জাম। গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার ভোরে অভিযান চালান আবগারি দফতরের আধিকারিকরা। সঙ্গে ছিল কেশিয়াড়ি থানার পুলিশ। যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের (Pashchim Medinipur) কেশিয়াড়ি থেকে উদ্ধার হল প্রচুর চোলাই মদ (hooch raid) ও মদ তৈরির তরল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় আবগারি দফতর। উদ্ধার হয়েছে মদ তৈরির বেশ কিছু সরঞ্জামও।

কেশিয়াড়ি থেকে মিলল চোলাই মদ ও মদ তৈরির তরল

১২ দিনের ব্যবধানে দুই জেলায় মদ খাওয়ার পর বিষক্রিয়ায় মৃত্যুর অভিযোগ উঠেছে। ৭ তারিখ পূর্ব বর্ধমানে মদ খাওয়ার পর অসুস্থ হয় ৬ জনের মৃত্যু হয় বলে দাবি। গত মঙ্গলবার হাওড়ার ঘুসুড়িতে, তার পুনরাবৃত্তি হয়। মদে বিষক্রিয়ায় ১১ জনের মৃত্যুর অভিযোগ ওঠে। এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বেশ কয়েকজন। এরইমধ্যে, পশ্চিম মেদিনীপুরে, কেশিয়াড়ি থানার বেলুট গ্রাম থেকে উদ্ধার হল চোলাই মদ তৈরির ২ হাজার ৬০০ লিটার তরল। মিলেছে ৯০ লিটার চোলাই মদ।

উদ্ধার হয়েছে মদ তৈরির সরঞ্জাম। প্রচুর হাঁড়ি। গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার ভোরে অভিযান চালান আবগারি দফতরের আধিকারিকরা। সঙ্গে ছিল কেশিয়াড়ি থানার পুলিশ। যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। আবগারি দফতর জানিয়েছে, আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে। 

বিষ মদে প্রাণহানি

চলতি মাসের শুরুর দিকেই পূর্ব বর্ধমানে মদের বিষক্রিয়ায় ৬ জনের মৃত্যুর অভিযোগ তো রয়েছেই। এর আগে ২০১৮-র নভেম্বরে বিষ মদ খেয়ে প্রাণ হারান ১২ জন। তার ঠিক এক বছর আগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মদের বিষক্রিয়ায় ১৩ জনের মৃত্যু হয়। ২০১৫-র সেপ্টেম্বরে পূর্ব মেদিনীপুরের ময়নায় মদ খাওয়ার পরই অসুস্থ হয়ে মারা যান ২১ জন! তারও আগে, ২০১৪ সালের জানুয়ারিতে জয়নগরে একই ঘটনা ঘটে। প্রাণ হারান ৫ জন।  

আরও পড়ুন: Arpita Mukherejee: চাকরিপ্রার্থীদের থেকে নেওয়া টাকা যেত সরকারি আমলা, নেতা-মন্ত্রীদের কাছে: অর্পিতা মুখোপাধ্যায়

বর্ধমানে মদে বিষক্রিয়ায় ৬ জনের মৃত্যুর অভিযোগের ঘটনার রেশ কাটার আগেই, এবার মৃত্যুর অভিযোগ উঠেছে হাওড়ার ঘুসুড়িতে! এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের! হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও বেশ কয়েকজন। গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে!

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget