এক্সপ্লোর

Flyover Develop Crack: ৪২২ কোটি টাকায় তৈরি উড়ালপুলে ফাটল! পাঁচদিনের বৃষ্টিতেই এ কী দৃশ্য! চরম আতঙ্ক পটনায়

Patna Flyover: সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে যে ফ্লাইওভারের একটি অংশে একাধিক ফাটল এবং জল জমে রয়েছে।

পটনা: জুন মাসে ৪২২ কোটি টাকা ব্যয়ে পটনায় একটি উড়ালপুল উদবোধন হয়েছিল। এক মাস যেতেই ফাটল ধরল সেই উড়ালপুলে। সমাজমাধ্যমে সেই উড়ালপুলের একটি ভিডিয়ো পোস্ট করেছে সংবাদ সংস্থা এএনআই। শহরে ভারী বৃষ্টিপাতের কারণে নবনির্মিত দ্বিতল উড়ালপুলের একটি অংশে ফাটল দেখা দিয়েছে, এমনটাই দেখা গিয়েছে ওই পোস্টে।                                                  

সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে যে ফ্লাইওভারের একটি অংশে একাধিক ফাটল এবং জল জমে রয়েছে। বিহারের প্রথম দোতলা উড়ালপুলটি ১১ জুন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উদ্বোধন করেছিলেন ।

পটনার অশোক রাজপথ ধরে এই ডাবল ডেকার উড়ালপুল তৈরি করা হয়েছিল। মূলত যানজট নিয়ন্ত্রণই ছিল উদ্দেশ্য। তিন স্তরীয় ট্রাফিক ব্যবস্থা রয়েছিল উড়ালপুলে। একটি ডেক পটনা কলেজ থেকে বিএন কলেজ পর্যন্ত।                                                     

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দাবি করেছিলেন, 'এটি শুধু একটা সেতু নয়, একটা নিদর্শন। পাটনার মানুষদের যাতায়াতের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনবে এই উড়ালপুল যা গোটা রাজ্যের নগরোন্নয়ন পরিকাঠামোর মডেল হয়ে উঠবে।'

এদিকে টানা বৃষ্টিতেই ধসে পড়েছে এই নির্মাণ। ফাটল ধরেছে উড়ালপুলের একাধিক অংশে। ফলে বিহার সরকারের পরিকাঠামো নিয়ে উঠেছে তীব্র প্রশ্ন। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, উড়ালপুলের একাংশে একাধিক ফাটল, আর তার পাশে জমা জলের আস্ত জলাশয়! সেই ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা।

একজন এক্স ব্যবহারকারী লেখেন, 'বিহার আর দুর্নীতি, যেন স্বর্গ থেকে তৈরি হয়ে আসা এক জুটি! এদের বিচ্ছেদ ভাবাই যায় না।' আরেকজন কটাক্ষ করেন, 'আগের ট্র্যাক রেকর্ড দেখে বলতে হয়, এই উড়ালপুল ১৫ দিন টিকেছে, সেটাই তো অনেক! ১২-১৩ দিনেই ধসে পড়া উচিত ছিল।'

 

সেরা শিরোনাম

Naushad Siddiqi: কেঁদে ভাসালেন হুমায়ুন, বললেন রাজনীতি ছাড়ার কথা, নওশাদ বলছেন, 'একজন রাজনীতিবিদকে অন ক্যামেরা...'
Naushad Siddiqi: কেঁদে ভাসালেন হুমায়ুন, বললেন রাজনীতি ছাড়ার কথা, নওশাদ বলছেন, 'একজন রাজনীতিবিদকে অন ক্যামেরা...'
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget