এক্সপ্লোর

Durgapur News: ২১ জুলাই নিয়ে সিপিএম নেত্রীকে ফোন কেন, অভিযোগে আলোড়ন দুর্গাপুরে

Phone Controversy In Durgapur: সত্যিই ভুল? নাকি জেনেবুঝেই সিপিএম নেত্রীকে ২১ জুলাই নিয়ে ফোন করা হয়েছে? আপাতত এই প্রশ্নে তোলপাড় দুর্গাপুর। বিষয়টি নিয়ে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশে অভিযোগও দায়ের হয়েছে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: সত্যিই ভুল (mistake)? নাকি জেনেবুঝেই সিপিএম (cpm) নেত্রীকে ২১ জুলাই (21 july) নিয়ে ফোন করা হয়েছে? আপাতত এই প্রশ্নে তোলপাড় দুর্গাপুর (durgapur)। বিষয়টি নিয়ে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশে অভিযোগও (complaint) দায়ের হয়েছে। কিন্তু এত আলোড়ন কেন?

ফোন-বিতর্ক 

২১ জুলাই তৃণমূলের (tmc) সমাবেশে ধর্মতলা যাওয়া নিয়ে কোনও অসুবিধা রয়েছে কিনা জানতে সিপিএম নেত্রী সুরভি ঘোষের কাছে একটি ফোন আসে বলে অভিযোগ। ফোনটি অবশ্য সিপিএম নেত্রী ধরেননি। ধরেছিলেন তাঁর স্বামী নয়ন ঘোষ। দম্পতির প্রশ্ন, তৃণমূলের সমাবেশে যাওয়া নিয়ে তাঁদের কাছে এমন ফোন কেন? যিনি ফোন করেছিলেন তাঁর বিরুদ্ধে শাস্তির দাবি তোলেন সিপিএম নেতৃত্ব। জানতে চাওয়া হয় ফোনের আসল উদ্দেশ্যও। বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় জড়ো হন দলের নেতাকর্মীরা। স্মারকলিপিও জমা দেওয়া হয় থানায়। সব মিলিয়ে আলোড়ন।

কী বলছে তৃণমূল?

শাসকদলের অবশ্য দাবি, গোটাটাই ভুল বোঝাবুঝি। তাদের দাবি, স্থানীয় কাউন্সিলরকে ফোন করতে গিয়েছে ভুল করে সিপিএম নেত্রী সুরভি ঘোষকে ফোন করা হয়েছে। ঘটনাচক্রে গত পুরভোটে সুরভি এখানকার বাম প্রার্থী ছিলেন। তৃণমূলের বক্তব্য, পুলিশ প্রশাসন থেকে তাঁদের কাছেও ২১ জুলাই নিয়ে খোঁজখবর করা হচ্ছে। কত জন যাবেন সেই বিষয়ে জানতে চাইছে পুলিশ। সেই তথ্য জোগাড় করতে গিয়েই ভুল করে সুরভিকে ফোন করা হয়, পাল্টা যুক্তি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। সিপিএমের অন্দরে অবশ্য এই ব্যাখ্যা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কাউন্সিলরকে ফোন করতে গিয়ে ভুল করেই বা স্থানীয় সিপিএম নেত্রীর কাছে কী ভাবে ফোন চলে গেল, সেটাই বুঝে উঠতে পারছেন না অনেকে। 

উত্তর খুঁজতে তোলপাড় দুর্গাপুর। এদিন সকালে নিউ টাউনশিপ থানার সামনে জমায়েত হয় সিপিএম নেতাকর্মীদের।

আরও পড়ুন:বাকিদের থেকে বেশি মশা কামড়ায়? কেন এমন হয় জানেন?

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Mamata Banerjee: 'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
Mamata Banerjee: মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget