এক্সপ্লোর

'অভিযোগকারীদের বাধা দিয়েছে তৃণমূল', কেন্দ্রীয় বাহিনী এলাকা ছাড়তেই এলাকায় হাতাহাতি

PM Awas Yojna : কেন্দ্রীয় দল গ্রাম ছাড়তেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা। ধাক্কাধাক্কি, গালিগালাজ...বাদ যায়নি কিছুই।

বাচ্চু দাশ, দার্জিলিং : পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll )  আগে গ্রামবাংলার উত্তাপ বাড়াচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ( PM Awas Yojna ) দুর্নীতির অভিযোগ! সদ্য় দুই জেলা থেকে ঘুরে গেছে দুই কেন্দ্রীয় দল ( Central Team ) । তার এক সপ্তাহ কাটতে না কাটতেই, আবাস দুর্নীতির অনুসন্ধানে দ্বিতীয় দফায় আরও ৫ কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে বাংলায়। সেই ৫টি দল অনুসন্ধান চালাচ্ছে রাজ্যের ১০টি জেলায়। রাজ্যকে দেওয়া চিঠি অনুসারে, মালদা ও পূর্ব মেদিনীপুর ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া , মুর্শিদাবাদ , আলিপুরদুয়ার , দার্জিলিং এবং কালিম্পংয়ে আবাস-দুর্নীতির অনুসন্ধান চালাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।                                                                                                                                                                                         

আরও পড়ুন :

 'আমার কাউকে জবাব দেওয়ার নেই', প্রজাপতি - কুণাল বিতর্ক ফের সোজাসাপ্টা দেব

গ্রাম ছাড়তেই বেধে গেল হাতাহাতি

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির ও স্বজনপোষণের অভিযোগ খতিয়ে দেখতে, মঙ্গলবার দার্জিলিঙে ফাঁসিদেওয়া গ্রামে যায় কেন্দ্রীয় দল কেন্দ্রের প্রতিনিধিরা গ্রাম ছাড়তেই বেধে গেল হাতাহাতি! মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী থাকল দার্জিলিঙের ফাঁসিদেওয়া। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, দ্বিতীয় দফায় রাজ্য়ে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। 

মঙ্গলবার ফাঁসিদেওয়ার ট্রামবাড়িতে গিয়েছিলেন দুই কেন্দ্রীয় প্রতিনিধি। সঙ্গে ছিলেন বিডিও। বাড়ি বাড়ি ঘুরে অভাব-অভিযোগ শোনেন তাঁরা। ফাঁসিদেওয়ার বাসিন্দা সমীর বর জানান, ' ঘরের জন্য আবেদন করেছিলাম, নাম কাটা গেছে, এক মাস আগে। আজ আমাদের এখানে এসেছেন। স্যরকে জানালাম ' 

ধাক্কাধাক্কি, গালিগালাজ...বাদ যায়নি কিছুই

প্রায় এক ঘণ্টা এই গ্রামে ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। ততক্ষণ সব ঠিকই ছিল। কিন্তু, তাঁরা গ্রাম ছাড়তেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা। ধাক্কাধাক্কি, গালিগালাজ...বাদ যায়নি কিছুই। তৃণমূলের অভিযোগ, মিথ্যা অভিযোগে কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে লোক পাঠিয়েছে বিজেপি। অন্যদিকে বিজেপির দাবি, অভিযোগকারীদের বাধা দিয়েছে তৃণমূল।

 বিজেপি নেতা অনিল ঘোষের দাবি, ' অভিযোগকারীর অভিযোগ জানাতে গেলে তৃণমূল বাধা দেয়। তাতেই হাতাহাতি হয়। '  তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি চন্দন রায়ের পাল্টা দাবি, ' মিথ্যা অভিযোগ সাজিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদের পাঠানো হচ্ছিল, তাই আমরা বাধা দিই। ' 

আবাস যোজনা নিয়ে তরজার শেষ নেই। কিন্তু প্রশ্ন হল, এসবের আড়ালে আবার প্রকৃত দাবিদাররা বঞ্চিত থেকে যাবেন না তো?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
Ayushman Bharat: যাঁরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাঁদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাঁদের জন্য বিকল্প প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Weather Update : কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টি ! টানা ৭ দিনের সতর্কতা! ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি
কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টি ! টানা ৭ দিনের সতর্কতা! ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি
BJP News: সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget