এক্সপ্লোর

PM Modi Birthday: প্রধানমন্ত্রীর মোদীর জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস

Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ রাজ্য জুড়ে 'অন্নপূর্ণা দিবস'ও পালন করছে রাজ্য সরকার।

সোমনাথ মিত্র, সিঙ্গুর: আজ, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (PM Modi Birthday)। ৭৬-এ পা দিলেন তিনি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর  জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস। ধুপ,মোমবাতি জেলে আরতি করার পাশাপাশি ফুল,মিষ্টান্ন,শাড়ি নিবেদন করে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন বিধায়ক অরূপ কুমার দাস। 

ডাকাত কালী মন্দির ও সংলগ্ন শিব মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন করেন অরূপ কুমার দাস। সেই সঙ্গে মন্দিরে আসা ভক্তদের পুজোর প্রসাদ হাতে তুলে দেন সিঙ্গুরের বিধায়ক। তিনি বলেন, 'আজকের দিনে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করলাম যাতে প্রধানমন্ত্রী দীর্ঘ জীবন  লাভ করেন এবং দেশ তথা বিশ্বের জন্য যেভাবে কাজ করছেন তা তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে পারেন।'

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ রাজ্য জুড়ে 'অন্নপূর্ণা দিবস'ও পালন করছে রাজ্য সরকার। সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে 'অন্নপূর্ণা দিবস'-এর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখান থেকে ১ কোটি ৫৬ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার মাসিক কিস্তি ৩ হাজার টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে মাসব্যাপী 'সেবা সংকল্প অভিযান' পালন করবে বিজেপি। আজ সন্ধ্যায় দেশজুড়ে 'আশীর্বাদের প্রদীপ' প্রজ্জ্বলনের কর্মসূচিও পালন করা হবে। 

আরও পড়ুন:- প্রধানমন্ত্রীর জন্মদিনেই প্রচার শুরু করলেন নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী হাসিরানি রথ 

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ ভাদনগর-বারাণসী মোটরবাইক র‍্যালির সূচনা হবে। ১০ রাজ্যের ১৯৩টি জেলা ও প্রায় ১ হাজার ১৫৯টি গ্রামের ওপর দিয়ে যাবে এই র‍্যালি। প্রায় ৪০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৭ অক্টোবর শেষ হবে এই র‍্যালি। প্রায় এক হাজার যুবক এই কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গৌর লাহা স্ট্রিটের কাছে নরেন্দ্র মোদির কাটআউট রেখে যজ্ঞের আয়োজন করা হয়েছে। কাটআউটের সামনে রাখা হয়েছে ধোকলা, লাড্ডু, রসমালাই।

নরেন্দ্র মোদির জন্মদিনে বিরাট চমক পটনাতেও। বৃহস্পতিবার জন্মদিন মোদির, তার আগে বুধবার পটনায় গঙ্গার পাড়ে চোখে পড়ল বিরাট আয়োজন। শুধু পুজোআচ্চা, উদযাপনই নয়, ৭৬তম জন্মদিনে ৭৬ কেজি দুধে স্নান করানো হল মোদির ছবিকে। (Narendra Modi Birthday Celebrations)

বুধবার পটনার কালীঘাটে মোদির জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল। প্রথমে বৈদিক মন্ত্রোচারণ, ৭৬ জন পুরোহিতকে দিয়ে আরতি, তার পর শঙ্খধ্বনি দিয়ে মোদির মঙ্গলকামনা করা হয়। এর পর মোদির কাটআউট এনে ‘দুগ্ধাভিষেক’ করানো হয়। ৭৬ কেজি দুধ ঢালা হয় ছবিটির উপর। 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Humayun Kabir: হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?
হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget