এক্সপ্লোর

PM Narendra Modi: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে ব্যানার, হোর্ডিং আলিপুরদুয়ারে

Alipurduar News: রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামীকাল সকালে সিকিম হয়ে আলিপুরদুয়ারে আসবেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে করবেন জোড়া সভা।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। আগামীকাল আলিপুরদুয়ারে সভা করবেন। তার আগে প্রধানমন্ত্রীর কাটআউটে ছয়লাপ আলিপুরদুয়ার শহর। রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয়েছে নরেন্দ্র মোদির বড় কাটআউট। 

রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামীকাল সকালে সিকিম হয়ে আলিপুরদুয়ারে আসবেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে করবেন জোড়া সভা। একটি সভা প্রশাসনিক। আর একটি দলের শীর্ষনেতাদের নিয়ে রাজনৈতিক সভা। সভা শেষে রাতেই দিল্লি ফিরে যাবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী আসার আগে সাজ সাজ রব আলিপুরদুয়ারে। শহরের বিভিন্ন রাস্তায় লাগানো হয়েছে মোদির কাটআউট। পাশাপাশি, অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রীর ছবি-সহ ব্যানার, হোর্ডিংও লাগানো হয়েছে আলিপুরদুয়ার শহরে। আগামীকাল দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা। আশপাশের গোটা এলাকা এবং আলিপুরদুয়ার শহরের প্রধান রাস্তা বক্সা ফিডার রোড মুড়ে ফেলা হয়েছে বিজেপির পতাকায়। পাশাপাশি, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে। 

ভুটান-অসম সীমান্তবর্তী জেলা আলিপুুরদুয়ার। কাছেই হাসিমারায় বায়ুসেনা ছাউনি। সেই সঙ্গেই বর্তমান পরিস্থিতিতে চর্চার কেন্দ্রে চিকেনস নেক, দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা ও উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স। রাজনৈতিক বিশ্লষেকদের মতে, এই সব কারণেই বেছে নেওয়া হয়েছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডকে। গত বৃহস্পতিবার ময়দান পরিদর্শন করে এসপিজি। সভার প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক দীপক বর্মন এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির অন্য নেতারা। ক্য়ালেন্ডার অনুযায়ী একবছর দেরি থাকলেও, বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গেছে। রাজনৈতিক দলগুলো গা ঘামাতে শুরু করে দিয়েছে। এই আবহে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর নিশ্চিতভাবেই রাজ্য় রাজনীতির উত্তাপ আরও বাড়াবে।

আর সভার ঠিক একদিন আগেই তৃণমূলকে আক্রমণের সুর বেঁধে দিলেন খোদ নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় লিখলেন, "আগামীকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গ বিজেপির জনসভাকে সম্বোধিত করব। গত এক দশকে NDA সরকারের বিভিন্ন প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছে পশ্চিমবঙ্গবাসী। একইসঙ্গে তারা তৃণমূলের দুর্নীতিগ্রস্থ ও নিম্নমানের শাসনে ক্লান্ত।'' পাল্টা নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে সোশাল মিডিয়ায় এই পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীকে পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করে পোস্টে তারা লিখেছে, "পরিযায়ী পাখি যখন মরসুমি সফরে বাংলায় আসছে, তখন একটা সহজ প্রশ্ন উত্তর দিলেই হয়: কেন রাজ্য় সরকারের হকের বকেয়া ১.৭ লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না?''

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget